1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
ইভ্যালি টাকা ফেরত দেয়ার কার্যক্রম শুরু - আজকের কাগজ
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
এসআরবি বিলের ৮ বিষয়ে বিরোধী দলের ভিন্নমত নুসরাত হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ হামলার ঘটনার পর বাঁধন বললেন, ‘আমি এটার শেষ দেখে ছাড়ব’ আওয়ামী সরকারের রেখে যাওয়া ঋণ পরিশোধে বিএনপি সরকারের রেকর্ড স্ত্রীকে কখনো মেয়ে, কখনো ভাতিজি পরিচয়ে বিয়ে দিতেন স্বামী বিআরটিএ-তে ছদ্মবেশে দুদক, ঘুস নিতে গিয়ে ধরা আনসার সদস্য কুবিতে শিক্ষার্থীদের ক্যারিয়ার গড়তে ‘ক্যারিয়ার মাস্টারক্লাস’ মহিযখাল উচ্চ বিদ্যালয়ে মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে সচেতনতামূলক সভা টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান, ৩ পাইপলাইন ধ্বংস সবুজ বাংলাদেশ বিনির্মাণে চৌদ্দগ্রাম পৌরসভার উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

ইভ্যালি টাকা ফেরত দেয়ার কার্যক্রম শুরু

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪ ২:২৭ পিএম
শেয়ার করুন

গ্রাহকের পাওনা টাকা ফেরত দিতে শুরু করেছে ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি। রবিবার সকালে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের সভাকক্ষে মহাপরিচালক এএইচএম সফিকুজ্জামানের উপস্থিততে ১৫০ জন গ্রাহকের হাতে ১৫ লাখ টাকার চেক তুলে দেয়া হয়।

এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের পরিচালক (কার্যক্রম ও গবেষণাগার) ফকির মুহাম্মদ মুনাওয়ার হোসেন, উপ-পরিচালক (অভিযোগ) মাসুম আরেফিন, কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির, ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মাদ রাসেলসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

ইভ্যালি নতুন করে ব্যবসায়িক কার্যক্রম শুরুর পর তাদের প্রতিশ্রুতি অনুযায়ী আনুষ্ঠানিকভাবে ভোক্তা অধিকারে থাকা অভিযোগ নিষ্পত্তি শুরু করলো। এসব অভিযোগ নিষ্পত্তির আগে ভোক্তা-অধিকারে ইভ্যালির বিরুদ্ধে ৬ হাজার ৫৯৬টি অভিযোগ ছিল। রবিবার ১৫০টি অভিযোগ নিষ্পত্তির বিপরীতে ১৫ লাখ টাকা পরিশোধ করেছে প্রতিষ্ঠানটি।

ভোক্তা-অধিকারে ইভ্যালির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ নিষ্পত্তি সম্পর্কে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক এএইচএম সফিকুজ্জামান বলেন, ইভ্যালি ব্যবসা করতে পারলে টাকা ফেরত দিতে পারবে। জেলে আটকে রাখলে টাকা পাওয়া সম্ভব না। ইভ্যালিকে ব্যবসা চালাতে হলে আমাদের অভিযোগ নিষ্পত্তি চলমান প্রক্রিয়াতে শেষ করতে হবে। এটা না করলে আমরা ইভ্যালির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবো।

গ্রাহকের টাকা ফেরত দেয়ার বিষয়ে ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মাদ রাসেল বলেন, আমরা আমাদের প্রতিশ্রুতি অনুযায়ী ভোক্তা-অধিকারে থাকা অভিযোগগুলো নিষ্পত্তি শুরু করলাম। প্রতি মাসে ব্যবসায়িক মুনাফার অংশ থেকে নির্দিষ্ট সংখ্যক অভিযোগ নিষ্পত্তি করা হবে। আমরা এখন যে পদ্ধতিতে ব্যবসা করছি- এতে করে খুব দ্রুতই সকলের টাকা পরিশোধ করা সম্ভব হবে। যারা অভিযোগ করেছে শুধু তাদের নয়; যারা টাকা পাবেন- এমন সবার টাকাই পর্যায়ক্রমে পরিশোধ করা হবে। এজন্য আমরা ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব), বাণিজ্য মন্ত্রণালয় ও ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের সাথে আলাপ করে শিগগিরই ঘোষণা দেবো।

এই বিভাগের আরো খবর