1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
ইসির চার কর্মকর্তাকে বদলি - আজকের কাগজ
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনাম:
‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচিতে তথ্য সংগ্রহকারী নিয়োগে মৌখিক পরীক্ষা ১ আগস্ট সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে চায় ঢাকা-দিল্লি: পররাষ্ট্রমন্ত্রী ঝিনাইগাতীতে ভাতিজার হাতে চাঁচি খুন মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে আউটডোর বন্ধ করে কর্মস্থল ফাঁকি,৭ জন ডাক্তারকে শোকজ কুবি শিক্ষক সমিতির নতুন আহ্বায়ক ড. শামীমা নাসরিন চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেবিট ইমনকে যশোর থেকে গ্রেপ্তার সাপাহারে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ, ক্ষতি দেড় লাখের বেশি কুড়িগ্রামজুড়ে সাঁড়াশি অভিযান, আগুনে পুড়ল ২২৬ অবৈধ জাল মতলব উত্তরে সাবেক ছাত্রদল নেতাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মধ্যনগর থানা পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ও গাঁজা সহ ২ জন গ্রেফতার

ইসির চার কর্মকর্তাকে বদলি

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ১১ আগস্ট, ২০২৪ ১:৪২ পিএম
শেয়ার করুন

নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের চার কর্মকর্তাকে বদলি করেছে প্রতিষ্ঠানটি।

রোববার (১১ আগস্ট) নির্বাচন কমিশন সচিবালয়ের মোহাম্মদ শহীদুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেওয়া হয়।

এতে বলা হয়, রাঙ্গামাটির সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেনকে বদলি করে উপ-সচিব হিসেবে সচিবালয়ের নির্বাচন পরিচালনা-২ অধি-শাখা আনা হয়েছে। নির্বাচন পরিচালনা-২ অধি-শাখার উপ-সচিব মো. আতিয়ার রহমানকে বদলি করে নির্বাচন পরিচালনা-১ অধি-শাখার দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়া নির্বাচন পরিচালনা-১ অধি-শাখার উপ-সচিব এম, মাজহারুল ইসলাম বদলি করে মানব সম্পদ উন্নয়ন ও কল্যাণ অধি-শাখা উপ-সচিব করা হয়েছে। মানব সম্পদ উন্নয়ন ও কল্যাণ অধি-শাখার উপ-সচিবকে মোহাম্মদ নুরুল আলমকে বদলি করে রাঙ্গামাটির সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা করা হয়েছে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানিয়েছে ইসি।

এই বিভাগের আরো খবর