1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানাল আমিরাত, বাংলাদেশে কবে? - আজকের কাগজ
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
শিরোনাম:
বিপিসির জ্বালানিবাহী জাহাজ পেরিয়েছে ‘রেড জোন’ পুলিশসহ জরুরি সেবায় নিয়োজিতদের জ্বালানি তেলের রেশনিং তুলে নেওয়া হয়েছে টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ‘দেখে নেওয়ার হুংকার’ নিউজিল্যান্ডের গুলির শব্দ শুনে ট্রাম্পকে রেখেই আত্মরক্ষার পথ বেছে নেন মেলানিয়া ফেসবুক পোস্টকে কেন্দ্র করে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ৬ সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিলের বিল পাস রাজস্ব কর্মকর্তা ‘খুন’ : র‍্যাবের জালে ৩ ছিনতাইকারী জুতাপেটার ঘটনায় সেই নারী শিক্ষক বরখাস্ত ওয়াশিংটনে সাংবাদিকদের নৈশ্য ভোজে গুলির ঘটনায় বিশ্বনেতাদের প্রতিক্রিয়া আইভীকে নতুন মামলায় গ্রেপ্তার না করার নির্দেশ

ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানাল আমিরাত, বাংলাদেশে কবে?

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট টাইম : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬ ৯:০৪ পিএম
শেয়ার করুন

ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত। বৈজ্ঞানিক হিসাব-নিকাশ অনুযায়ী, হজ বা আরাফাতের দিন পড়বে ২৬ মে। আর পবিত্র ঈদুল আজহা পালিত হবে ২৭ মে।

দেশটির শারজাহ বিশ্ববিদ্যালয়ের মহাকাশ ও জ্যোতির্বিদ্যা হাব বলেছে, আগামী ১৭ মে হবে জিলক্বদ মাসের ২৯তম দিন।

ওইদিন আমিরাতে সন্ধার পর নতুন জিলহজ মাসের চাঁদের বয়স হবে প্রায় ১৮ ঘণ্টা ৩৯ মিনিট। সূর্যাস্তের পর পূর্ব গগনে চাঁদটি ৫৭ মিনিট অবস্থান করবে।
তবে দীর্ঘ সময় নতুন অর্ধচন্দ্র আকাশে থাকার অর্থ হলো এটি খালি চোখে দেখা যাবে। সে হিসাবে হজ বা আরাফাতের দিন পড়বে ২৬ মে।

আর পবিত্র ঈদুল আজহা পালিত হবে ২৭ মে।
গালফ নিউজের এক প্রতিবেদনে সংস্থাটির পরিচালক প্রফেসর আল নাইমি জানিয়েছেন, তারা তাদের বৈজ্ঞানিক তথ্য সরকারের কাছে পৌঁছে দিয়েছেন। তবে ঈদের দিনটি শুধুমাত্র সরাসরি চাঁদ দেখেই নির্ধারণ করা হবে।

এদিকে সাধারণত মধ্যপ্রাচ্যের দেশগুলোর একদিন পরই বাংলাদেশে ঈদ উদযাপন হয়।

সে হিসেবে আগামী ২৮ মে বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা হওয়ার সম্ভাবনা রয়েছে।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *