1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
এক কো‌টি প‌রিবার পাবে ন্যায্যমূল্যে তেল, ডাল ও চিনি - আজকের কাগজ
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
এসআরবি বিলের ৮ বিষয়ে বিরোধী দলের ভিন্নমত নুসরাত হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ হামলার ঘটনার পর বাঁধন বললেন, ‘আমি এটার শেষ দেখে ছাড়ব’ আওয়ামী সরকারের রেখে যাওয়া ঋণ পরিশোধে বিএনপি সরকারের রেকর্ড স্ত্রীকে কখনো মেয়ে, কখনো ভাতিজি পরিচয়ে বিয়ে দিতেন স্বামী বিআরটিএ-তে ছদ্মবেশে দুদক, ঘুস নিতে গিয়ে ধরা আনসার সদস্য কুবিতে শিক্ষার্থীদের ক্যারিয়ার গড়তে ‘ক্যারিয়ার মাস্টারক্লাস’ মহিযখাল উচ্চ বিদ্যালয়ে মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে সচেতনতামূলক সভা টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান, ৩ পাইপলাইন ধ্বংস সবুজ বাংলাদেশ বিনির্মাণে চৌদ্দগ্রাম পৌরসভার উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

এক কো‌টি প‌রিবার পাবে ন্যায্যমূল্যে তেল, ডাল ও চিনি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৯ নভেম্বর, ২০২২ ২:০৫ পিএম
শেয়ার করুন

আগামী বৃহস্প‌তিবার (১০ নভেম্বর) থেকে এক কোটি ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের কা‌ছে ১১০ টাকা লিটারে বোতলজাত সয়াবিন তেল এবং প্র‌তিকে‌জি ৫৫ টাকায় চি‌নি বিক্রি করবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

সয়াবিন তেল ও চি‌নির পাশাপাশি ন্যার্যমূল্যে মসুর ডালও বি‌ক্রি করবে সংস্থাটি। ন‌ভেম্বর মাসজুড়েই চলবে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রির এ কার্যক্রম।

একজন ফ্যামিলি কার্ডধারী ৫৫ টাকা কেজি দরে সর্বোচ্চ এক কেজি চিনি, ৬৫ টাকা কেজি দরে সর্বোচ্চ দুই কেজি মসুর ডাল ও ১১০ টাকা দরে ২ লিটার সয়াবিন তেল কিনতে পারবেন। এ বিক্রয় কার্যক্রম শুধু মহানগরীগুলোতে এবং আঞ্চলিক কার্যালয় সংশ্লিষ্ট জেলাগুলো পরিচালনা করবে।

বুধবার (৯ ন‌ভেম্বর) টিসিবির মুখপাত্র হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করে জানান, নিম্ন আয়ের এক কোটি উপকারভোগী পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য (তেল, চিনি ও ডাল) পৌঁছে দেয়ার লক্ষ্যে টিসিবি কর্তৃক ঢাকা মহানগরীসহ সারাদেশে ন‌ভেম্বর মাসের বিক্রয় কার্যক্রম আগামী ১০ ন‌ভেম্বর থেকে শুরু হবে।

বৃহস্পতিবার সকাল ১০টায় রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন এজিবি কলোনির কাঁচাবাজারে সাম‌নে টি‌সি‌বির এ কার্যক্রমের উদ্বোধন করবে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ।

ডিলারের দোকান বা নির্ধারিত স্থায়ী স্থাপনা থেকে সিটি করপোরেশন, জেলা ও উপজেলায় নির্ধারিত তারিখ ও সময় পরিকল্পনা অনুযায়ী পরিচালনা করা হবে।

এই বিভাগের আরো খবর