1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
এবার কোরবানি নিয়ে ভিন্ন কথা বললেন পরীমনি - আজকের কাগজ
বুধবার, ২০ মে ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
আগামী পাঁচ বছরে ৫ লাখ শূন্য পদে নিয়োগ দেবে সরকার আউকপাড়ার আদর্শ গ্রামের মূর্তিমান আতঙ্ক কিশোর গ্যাং, বাড়ি ঘরে হামলা ধারণার চেয়েও দ্রুত ছড়াতে শুরু করেছে ‘ইবোলা’ ১৩ জুনের মধ্যে বিএনপিসহ ২৩ দলকে ভোটে ব্যয়ের হিসাব দিতে হবে: ইসি রোনালদোকে নিয়ে বিশ্বকাপের দল ঘোষণা পর্তুগালের হাটে গরুর গাড়ি নিয়ে টানাটানি করলে ইজারাদারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: ডিএমপি কমিশনার ‘ভুলগুলো ক্ষমা করে দিও মা’ লিখে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন যুবক পানি সংরক্ষণের সুযোগ রেখে সংশোধন আসছে তিস্তা মহাপরিকল্পনায় ‘চিকেনস নেক’র মহাসড়কের দায়িত্ব এখন ভারতের কেন্দ্রীয় সরকারের হাতে বাংলাদেশ সীমান্তে বিজিবির সঙ্গে গোলাগুলি, বিএসএফের দাবি ঘিরে নতুন বিতর্ক

এবার কোরবানি নিয়ে ভিন্ন কথা বললেন পরীমনি

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬ ৭:৩৫ পিএম
শেয়ার করুন

দীর্ঘদিন ধরেই এফডিসির অসচ্ছল সহশিল্পীদের মুখে হাসি ফোটাতে কোরবানির আয়োজন করতেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। তবে গত কয়েক বছর ধরে সেই চিত্র আর দেখা যাচ্ছে না। এবারও এফডিসিতে কোরবানি দিচ্ছেন না এই অভিনেত্রী। তবুও তিনি চান, তার অনুপস্থিতিতেও এফডিসির সহশিল্পীদের ঈদ আনন্দমুখর হয়ে উঠুক।

পরীমনি বলেন, ‘আমি চাই এফডিসিতেও কোরবানিটা হোক। ২০১৬ সাল থেকে সবসময় কোরবানিটা এফডিসির সঙ্গে করেছি। এবার নিয়ে হয়তো চার বছর হয়ে গেল আমি এফডিসিতে কোরবানি দিচ্ছি না। এর নানা কারণ আছে, সেগুলো এখন পরিষ্কার। তবে আমি চাই আমার সহশিল্পীরা, যাদের অনেকেই দরিদ্র হিসেবে পরিচিত, তারাও যেন উৎসবমুখরভাবে ঈদ উদযাপন করতে পারেন। আমি থাকি আর না থাকি, তাদের আনন্দটা যেন থাকে।’

দীর্ঘদিন পর নিজ গ্রামে গিয়ে কোরবানি দেবেন তিনি। এ সিদ্ধান্তের পেছনে প্রয়াত নানার ইচ্ছার কথাও জানান এই অভিনেত্রী। তিনি বলেন, ‘আমার নানু ভাই সবসময় চাইতেন আমি বাড়ি গিয়ে পরিবারের সবার সঙ্গে ঈদ করি। নিজের হাতে কোরবানির মাংস সবাইকে বিলিয়ে দিই। প্রায় আট-নয় বছর শুধু এফডিসির জন্য বাড়িতে যাওয়া হয়নি।

পরে মনে হয়েছে, এফডিসির দায়িত্বটা অন্য কেউ সামলাচ্ছে বলেই আমি দায়িত্বটা হ্যান্ডওভার করতে পেরেছি। এরপর থেকেই আবার গ্রামের বাড়িতে যাওয়া শুরু করি।’

সবশেষে ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার ইচ্ছার কথা জানিয়ে পরীমনি বলেন, ‘আমি জানি না কতটুকু কীভাবে করতে পারছি, তবে চেষ্টা করছি ঈদটাকে উৎসবমুখর করতে। ঈদ আনন্দ আর খুশির বার্তা নিয়ে আসে। আমি চাই সবার মুখে হাসি থাকুক, সবার অন্তরে আনন্দ থাকুক। আর কিছু চাওয়া নেই।’

এই বিভাগের আরো খবর