1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
এসএসসি পাসে পুলিশে ১০ হাজার কনস্টেবল নিয়োগ, আবেদন করবেন যেভাবে - আজকের কাগজ
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
শিরোনাম:
দেশে আসছে পেপ্যাল, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন পরিচয়পত্র : প্রধানমন্ত্রী নৌ অবরোধ তুলে নিলে ইরানের সঙ্গে চুক্তি সম্ভব হবে না: ট্রাম্প অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকা আমদানি করা হয়নি: প্রধানমন্ত্রী আলোচনায় বসতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত ইরানের শ্বশুরবাড়িতে ঠাঁই না পেয়ে দুই সন্তান নিয়ে স্বামীর কবরের পাশে আশ্রয় নিলেন স্ত্রী ‎ক্লাস পরিক্ষা বন্ধ করে শিক্ষকদের আন্দোলন,ক্ষোভ ও হতাশায় ববির শিক্ষার্থীরা হিলিতে নতুন কুঁড়ি স্পোর্টস-২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জে শ্রীনগরে সিএনজি-পিকআপ সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৭ কুড়িগ্রামে ট্রলিচাপায় শিশুর মৃত্যু চলমান আন্দোলন নিয়ে ববি শিক্ষকদের মধ্যে মতভেদ, স্বাক্ষর ব্যবহার নিয়ে নিজস্ব ফেসবুক গ্রুপে প্রতিবাদ

এসএসসি পাসে পুলিশে ১০ হাজার কনস্টেবল নিয়োগ, আবেদন করবেন যেভাবে

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬ ৩:০৯ পিএম
শেয়ার করুন

কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ পুলিশ। এসএসসি পাসেই এতে আবেদন করা যাবে। অনলাইনে আবেদন শুরু হবে আগামী ৫ মার্চ, চলবে ৩১ মার্চ পর্যন্ত।

এর আগে দুপুরে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সুসংহত ও পুলিশের সক্ষমতা বাড়াতে ১০ হাজার নতুন কনস্টেবল নিয়োগের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই বড় নিয়োগের তথ্য নিশ্চিত করেন।

স্বরাষ্ট্রমন্ত্রীমন্ত্রী জানান, বর্তমান পরিস্থিতিতে পুলিশের জনবল বৃদ্ধি সরকারের সর্বোচ্চ অগ্রাধিকারের তালিকায় রয়েছে। ইতোমধ্যে অর্থ মন্ত্রণালয়ের কাছে প্রয়োজনীয় প্রস্তাব পাঠানো হয়েছে এবং সেখান থেকে ছাড়পত্র পাওয়ার পরপরই ১০ হাজার কনস্টেবল নিয়োগের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। নিয়োগের ক্ষেত্রে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস নির্ধারণ করা হয়েছে।নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে তিনি বলেন, পুলিশের জনবল বাড়ানোর জন্য আমরা নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছি। অর্থ মন্ত্রণালয়ের ছাড়পত্র পাওয়ার পরপরই ১০ হাজার নতুন কনস্টেবল নিয়োগের আনুষ্ঠানিক প্রক্রিয়া ও বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।’ কনস্টেবল ছাড়াও পুলিশ সার্জেন্টের ১৮০টি শূন্য পদে দ্রুত নিয়োগ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশনা দেওয়া হয়েছে। স্বচ্ছতা ও যথাযথ পরীক্ষার মাধ্যমে এই নিয়োগ দেওয়া হবে। এছাড়া সাব-ইন্সপেক্টর (এসআই) এবং বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের (বিপিএসসি) মাধ্যমে সহকারী পুলিশ সুপার (এএসপি) নিয়োগের বিষয়টিও বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।

নিয়োগের পাশাপাশি সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে আইনশৃঙ্খলা কমিটি পুনর্গঠনের জন্য কঠোর নির্দেশনা জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রী জানান, তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও স্থানীয় প্রশাসনের মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর জোর দেওয়া হচ্ছে। আজ এ বিষয়ে একটি অফিস আদেশও জারি করা হয়েছে। স্থানীয় পর্যায়ে অপরাধ দমনে জনসম্পৃক্ততা বাড়াতে এই কমিটিগুলো কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। ট্রাফিক পুলিশের সক্ষমতা বাড়িয়ে শহরের যানজট নিরসন এবং সড়ক দুর্ঘটনা রোধেও সরকার বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছে।

আবেদনের যোগ্যতা—

শিক্ষাগত যোগ্যতা : প্রার্থীকে যে কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড থেকে এসএসসি বা সমমানের পরীক্ষায় ন্যূনতম জিপিএ-২.৫০ পেয়ে উত্তীর্ণ হতে হবে।

বয়সসীমা : প্রার্থীর বয়স অবশ্যই ১৮ থেকে ২০ বছরের মধ্যে হতে হবে।

বৈবাহিক অবস্থা : আবেদনকারীকে আবশ্যিকভাবে অবিবাহিত হতে হবে।

শারীরিক যোগ্যতা—

উচ্চতা (পুরুষ) : ন্যূনতম ৫ ফুট ৬ ইঞ্চি।

উচ্চতা (মহিলা) : ন্যূনতম ৫ ফুট ৪ ইঞ্চি।

ওজন : পুরুষ ও মহিলা উভয় প্রার্থীর ক্ষেত্রেই ওজন তাদের উচ্চতা ও বয়স অনুযায়ী অনুমোদিত পরিমাপের হতে হবে।

দৃষ্টিশক্তি : প্রার্থীদের চোখের দৃষ্টি অবশ্যই ৬/৬ হতে হবে।

আবেদন যেভাবে : আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *