1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
কুড়িগ্রামে পুলিশকে ধাক্কা দিয়ে আসামী উধাও: ইউপি সদস্য আটক - আজকের কাগজ
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ১১:৪১ অপরাহ্ন
শিরোনাম:
‘নির্বাচিত সরকারের প্রথম দায়িত্ব হবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ’ সরকারের উদ্যোগে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে ওসমান হাদিকে ফের রাজধানীতে বাসে আগুন রাজাকারের ঘৃণাস্তম্ভে জুতা নিক্ষেপ, লক্ষ্যভেদে মিলছে পুরস্কার তদন্তে প্রমান মিললেও র‍্যাগিংয়ের বিরুদ্ধে শাস্তি কার্যকরে কালক্ষেপন ববি প্রশাসনের শীতকে বরণ করে নিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘শীত উৎসব’ রুয়েটে অর্ধদিবস ব্যাপী কর্মসূচিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত কর্ণফুলীর মইজ্জারটেক এলাকায় নকল সাবান উৎপাদনের একটি কারখানায় র‍্যাব’র অভিযান হিলিতে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ ঝিনাইগাতী ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা করেন বিএনপি মনোনীত প্রার্থী রুবেল

কুড়িগ্রামে পুলিশকে ধাক্কা দিয়ে আসামী উধাও: ইউপি সদস্য আটক

মোবাশ্বের নেছারী
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ মে, ২০২৪
শেয়ার করুন

কুড়িগ্রামের ফুলবাড়ীতে পুলিশের অভিযানে বাধা প্রদানের দায়ে এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ওই ইউপি সদস্যের নাম সাইফুল ইসলাম (৪১)। তিনি ফুলবাড়ী উপজেলার সদর ইউনিয়নের ৬নং নাগদাহ ওয়ার্ডের ইউপি সদস্য।
পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, বুধবার রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী থানার এস আই শাহানুর আলমের নেতৃত্বে চার সদস্যের একটি টিম উপজেলার বিলুপ্ত ছিটমহল দাসিয়ার ছড়ার খড়িয়াটারী এলাকার মাদক কারবারী জাহাঙ্গীর আলমের (৩৮) বাড়ীতে অভিযান চালায়। অভিযানের সময় জাহাঙ্গীরের বাড়ী থেকে ২৩৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জাহাঙ্গীর ও তার বড় ভাই জামালকে হাতেনাতে আটক করে পুলিশ।
মাদক কারবারী জাহাঙ্গীর ও জামাল ইয়াবাসহ আটক হওয়ার খবর পেয়ে ইউপি সদস্য সাইফুল ঘটনাস্থলে গিয়ে চিল্লাহাল্লা করে লোকজন জড়ো করেন। এক পর্যায়ে আটক জাহাঙ্গীর ও জামালকে ছাড়িয়ে নেয়ার জন্য ওই ইউপি সদস্য লোকজন নিয়ে পুলিশের সাথে টানা হেঁচড়া করে। এই সুযোগে পুলিশকে ধাক্কা দিয়ে পালিয়ে যায় মাদক কারবারী জাহাঙ্গীর। মাদক কারবারীর ধাক্কায় এস আই শাহানুর আলম আহত হন। পরে থানা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে ইউপি সদস্য সাইফুল ইসলামকে আটক করে উদ্ধারকৃত ইয়াবা ও অপর আসামি জামাল উদ্দিনকে থানায় নিয়ে আসে।
এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে ফুলবাড়ী থানার এসআই শাহানুর আলম বাদী হয়ে ইউপি সদস্যসহ ৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ১০/১৫ জনকে আসামী করে মামলা দায়ের করে।
ফুলবাড়ী থানার এসআই শাহানুর আলম জানান, ইউপি সদস্য সাইফুল ইসলাম তাদের লোকজন নিয়ে আসামি ছাড়িয়ে নেয়ার জন্য টানা হেঁচড়া করে। এ সময় আসামি জাহাঙ্গীর আমাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে বাম হাতে আঘাত পেয়ে সামান্য আহত হয়েছি।
এ প্রসঙ্গে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ প্রাণকৃষ্ণ দেবনাথ জানান, মাদক বিরোধী অভিযানে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং অবৈধ মাদকদ্রব্য মজুত রাখার অপরাধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে গ্রেফতার দুই আসামিকে কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়েছে। অপর আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *