1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
কুমিল্লায় প্রাইভেট কারে বাসের ধাক্কায় ৪ জন নিহত - আজকের কাগজ
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
শিরোনাম:
বিচার বিভাগের সব দুর্নীতির শেকড় তুলে আনতে চাই: আইনমন্ত্রী কলেজে ঢুকে শিক্ষিকাকে জুতাপেটা করলেন বিএনপি নেতা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের আইন মন্ত্রিসভায় অনুমোদন ৬৮ হাজার ৪৫০ টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়ল দুটি জাহাজ সরকার সতর্কতার সঙ্গে ডিজেলের দাম সমন্বয় করেছে: বাণিজ্যমন্ত্রী বিরোধীরা অরাজকতা করলে রাজপথে মোকাবিলার হুঁশিয়ারি বিএনপির ১৩ বছরেও শেষ হয়নি রানা প্লাজা হত্যা মামলা, দ্রুত নিষ্পত্তির আশ্বাস রাষ্ট্রপক্ষের ‘কুমিল্লা পলিটেকনিকে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ৩২ সাপ্তাহিক ছুটির দাবিতে হিলিতে শ্রমিকদের রাজপথে বিক্ষোভ মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি সফিকুল, সম্পাদক সুমন, সাংগঠনিক সাগর নির্বাচিত

কুমিল্লায় প্রাইভেট কারে বাসের ধাক্কায় ৪ জন নিহত

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬ ৯:৪২ পিএম
শেয়ার করুন

কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসের ধাক্কায় প্রাইভেট কারের চারজন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় জেলার বুড়িচং উপজেলার কালাকচুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি।

পুলিশ জানায়, মহাসড়কের কালাকচুয়া এলাকায় মিয়ামি হোটেলের সামনে স্টারলাইন পরিবহনের একটি দ্রুতগামী বাস প্রাইভেট কারটিকে ধাক্কা দিলে সেটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই প্রাইভেট কারের চালক নিহত হন। গুরুতর আহত অবস্থায় অন্যদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর আরও তিন যাত্রী মারা যান।

এ ঘটনায় প্রাইভেট কারে থাকা এক শিশুসহ তিনজন গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে কুমিল্লা ক্যান্টনমেন্ট জেনারেল হাসপাতাল ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মমিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পরপরই পুলিশ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে হতাহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *