1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
কৃষকের দাবি নিয়ে আসছেন নাহিদ ইসলাম - আজকের কাগজ
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম:
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি স্বাক্ষর যুবলীগ সম্পাদক নিখিলের ভাইসহ দুইজন কারাগারে ‘প্রাথমিকের বঞ্চিতদের রোববারের মধ্যে নিয়োগপত্র দিতে হবে’ ‘তেল-গ্যাসের সংকট নেই, এখন কী নিয়ে আন্দোলন করবেন’ মিয়ানমারের গণহত্যা মামলার রায় ঘোষণা হতে পারে আগামী মাসে ফ্যাসিবাদী শক্তিকে আর কোনোদিন দেশের মাটিতে রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে একদিনে আরও তিন মৃত্যু, মোট ১০৮৭ নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের গোপন বৈঠক থেকে সাংবাদিক সূর্য আটক বদলাচ্ছে পুলিশের বিশেষ ২ ইউনিটের নাম ‘অপরাধীর রাজনৈতিক পরিচয় দেখা হবে না, রাড্ডায় পুলিশের গাফিলতি থাকলে ব্যবস্থা’

কৃষকের দাবি নিয়ে আসছেন নাহিদ ইসলাম

মোবাশ্বের নেছারী, কুড়িগ্রাম
  • আপডেট টাইম : বুধবার, ১৫ জুলাই, ২০২৬ ৮:০৫ পিএম
শেয়ার করুন

কৃষকের দাবির মঞ্চে যোগ দিতে কুড়িগ্রাম আসছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল সাড়ে ৩টায় সদর উপজেলার টগরাইহাট উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় কৃষক শক্তির উদ্যোগে আয়োজিত কৃষক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি।
নাহিদ ইসলামের আগমনকে ঘিরে কুড়িগ্রামে শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি। সমাবেশ সফল করতে জেলার বিভিন্ন উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে নেতাকর্মীরা প্রচার-প্রচারণা চালাচ্ছেন। পোস্টার, ব্যানার, মাইকিং ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণার মাধ্যমে কৃষক, কৃষিশ্রমিক ও সাধারণ মানুষকে সমাবেশে অংশ নেওয়ার আহ্বান জানানো হচ্ছে।
আয়োজকরা জানিয়েছেন, দেশের কৃষক বর্তমানে উৎপাদন ব্যয় বৃদ্ধি ও ন্যায্যমূল্য না পাওয়ার সংকটে রয়েছেন। সার, বীজ, কীটনাশক ও সেচের খরচ বেড়ে যাওয়ায় কৃষকদের ওপর বাড়ছে আর্থিক চাপ। এসব সংকট সমাধানে কৃষিবান্ধব নীতিমালা গ্রহণের দাবি জানানো হবে সমাবেশ থেকে।
সমাবেশে কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা, সার ও বীজের দাম কমানো, সেচ খরচে ভর্তুকি বৃদ্ধি, সহজ শর্তে কৃষিঋণ প্রদান এবং বন্যা-ভাঙনসহ প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসনের মতো দাবিগুলো তুলে ধরা হতে পারে।
এদিকে সমাবেশ ঘিরে মাঠ পর্যায়ে প্রস্তুতি জোরদার করা হয়েছে। শৃঙ্খলা রক্ষা, অতিথি অভ্যর্থনা, বসার ব্যবস্থা, পানীয় জল সরবরাহ ও যানবাহন পার্কিংয়ের জন্য পৃথক স্বেচ্ছাসেবক টিম কাজ করছে।
‘কৃষকের শক্তি, জাতীয় মুক্তি’ স্লোগান সামনে রেখে এনসিপির পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা চালানো হচ্ছে। প্রকাশ করা হয়েছে বিভিন্ন গ্রাফিক্স, ভিডিও বার্তা ও আমন্ত্রণপত্র।
জাতীয় নাগরিক পার্টির কুড়িগ্রাম জেলা আহ্বায়ক মো. মুকুল মিয়া বলেন, “জাতীয় কৃষক শক্তির পক্ষ থেকে আয়োজিত এ সমাবেশে কুড়িগ্রামসহ আশপাশের এলাকার কৃষক ও সাধারণ মানুষকে আগামী ১৬ জুলাই বিকেল সাড়ে ৩টায় টগরাইহাট উচ্চ বিদ্যালয় মাঠে উপস্থিত থেকে সমাবেশ সফল করার আহ্বান জানানো হয়েছে।”
কৃষকপ্রধান জেলা কুড়িগ্রামে নাহিদ ইসলামের এ সফরকে ঘিরে রাজনৈতিক অঙ্গনেও তৈরি হয়েছে আগ্রহ। কৃষকদের বিভিন্ন দাবি-দাওয়া ও সংকট নিয়ে সমাবেশে কী বার্তা আসে, এখন সেদিকেই তাকিয়ে সংশ্লিষ্টরা।

এই বিভাগের আরো খবর