1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
কৃষি ও মৎস্য উৎপাদনে প্রতিটি সম্পদকে কাজে লাগানো হবে : কৃষিমন্ত্রী - আজকের কাগজ
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:২১ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ এমপিরা ‘ঋণখেলাপি’ নন, ‘ঋণগ্রস্ত’—স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, কড়া জবাব রুমিনের কাভার্ডভ্যান কেটে ৪ কোটি ৮০ লাখ টাকা মুল্যের ইয়াবা সহ ৫ জন আটক দিনাজপুরের ২৯ বিজিবির অভিযান: ভারতীয় ইনজেকশন, ট্যাবলেট ও ইস্কফ সিরাপ জব্দ নওগাঁয় সিন্ডিকেটে জিম্মি আম চাষিরা বায়ান্ন কেজিতে ক্রয় একমন বিক্রয় চল্লিশ কেজিতে কটিয়াদীতে ইয়াবা ট্যাবলেট ও দেশীয় অস্ত্র সহ মহিলা মাদক ব্যবসায়ী আটক সংসদে মাথা ঝুঁকিয়ে সম্মান প্রদর্শনের রীতি বাতিল ঘোষণা ২০ জুলাই এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে: শিক্ষামন্ত্রী পরীমনির সঙ্গে ‘অবৈধ সম্পর্ক’, পুলিশ কর্মকর্তা সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর নওগাঁয় শিক্ষিকাকে যৌন হেনস্তাকারী অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ

কৃষি ও মৎস্য উৎপাদনে প্রতিটি সম্পদকে কাজে লাগানো হবে : কৃষিমন্ত্রী

কুমিল্লা জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ২৫ মে, ২০২৬ ৮:৪৪ পিএম
শেয়ার করুন

মৎস্য,প্রাণিসম্পদ ও কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, আমরা চাই না এক ইঞ্চি জমিও অনাবাদি থাকুক। প্রতিটি ইঞ্চি জমি ও জলাশয়কে উৎপাদনের আওতায় এনে দেশের খাদ্য উৎপাদন আরও বাড়ানো হবে। কৃষি ও মৎস্য উৎপাদনে প্রতিটি সম্পদকে কাজে লাগানো হবে।
সোমবার (২৫ মে) সকালে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, কৃষিজমি, জলাশয় বা অন্য কোনো উৎপাদনক্ষম সম্পদ হোক, সবকিছুকেই উৎপাদনের আওতায় আনা হবে। কৃষি ও মৎস্য উৎপাদন বৃদ্ধির মাধ্যমে খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা এবং জনগণের পুষ্টিচাহিদা পূরণ করাই সরকারের মূল লক্ষ্য।
তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের পুকুরসহ অব্যবহৃত জলাশয়গুলোকে উৎপাদনমুখী ব্যবস্থাপনার আওতায় আনা হচ্ছে। এ লক্ষ্যে ভিক্টোরিয়া সরকারি কলেজের জলাশয়ে হালদা নদীর উন্নতমানের দেশীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে, যা দ্রুত বৃদ্ধি পাওয়ার সক্ষমতা রাখে। পুকুরের পরিবেশ ও খাদ্য উপযোগিতা বিবেচনায় এসব মাছ অল্প সময়ের মধ্যেই উল্লেখযোগ্য আকার ধারণ করবে।
মন্ত্রী বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ ধরনের উদ্যোগের মাধ্যমে মাছ চাষ সম্পর্কে বাস্তব ধারণা পাবে, পুষ্টিকর খাদ্যের গুরুত্ব উপলব্ধি করবে এবং আত্মনির্ভরশীলতার মানসিকতা গড়ে তুলতে উৎসাহিত হবে।
তিনি বলেন, মাছচাষি ও কৃষকদের উৎপাদন ব্যয় কমাতে এবং উৎপাদনশীলতা বাড়াতে সরকার বিভিন্ন ধরনের কৃষিযন্ত্র, হারভেস্টিং ও প্লান্টিং মেশিন বিনামূল্যে বিতরণ করছে। একই সঙ্গে দেশীয় মাছের উৎপাদন বাড়াতে সরকার উন্মুক্ত জলাশয়ে ব্যাপকহারে মাছের পোনা অবমুক্ত কর্মসূচি বাস্তবায়ন করছে।
সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, সরকার দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধিতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করেছে। সরকার ইতোমধ্যে বিভিন্ন উন্মুক্ত জলাশয়ে ব্যাপক পরিসরে মাছের পোনা অবমুক্ত কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে দেশীয় মাছের উৎপাদন বাড়াতে কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, দেশীয় কার্পজাতীয় মাছের উৎপাদন বাড়াতে সরকারি হ্যাচারিগুলোকে আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। উন্নতমানের পোনা উৎপাদন বৃদ্ধি এবং সেগুলো উন্মুক্ত জলাশয়ে অবমুক্ত করার মাধ্যমে দেশীয় মাছের প্রাপ্যতা বাড়বে।
এসময় উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক মো. জিয়া হায়দার চৌধুরী, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ মো. আবুল বাসার ভূঁঞাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এই বিভাগের আরো খবর