1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
কোটা আন্দোলনে পুলিশের ৪২ জন নিহত: আইজিপি - আজকের কাগজ
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
শিরোনাম:
জ্বিনের মাধ্যমে স্বর্ণ দ্বিগুণ, চরফ্যাশনে প্রতারণা মামলায় ৪ জন আটক ঝিনাইগাতীতে গ্রামীণ উন্নয়ন প্রকল্পের রাস্তা পরিদর্শন করলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী টানা বর্ষণে চরফ্যাশনের গ্রামীণ উন্নয়ন প্রকল্পের কাঁচা রাস্তার বেহাল দশা, দুর্ভোগে হাজারো মানুষ! জুলাই পরবর্তী সময়ে বেরোবির গণিত বিভাগ নির্বাচনে প্রার্থী সাবেক ছাত্রলীগ নেতারা চুক্তি না হলে ইরানের পারমাণবিক স্থাপনায় বড় হামলার হুমকি ট্রাম্পের নির্দোষ হয়েও আমি অপরাধী: আইভী স্বাস্থ্যসেবায় প্রযুক্তির বিকাশে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস মালয়েশিয়ার ভোটের সময়ের ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসর ভারতে ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

কোটা আন্দোলনে পুলিশের ৪২ জন নিহত: আইজিপি

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ১১ আগস্ট, ২০২৪ ১২:৪৩ পিএম
শেয়ার করুন

নতুন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম বলেছেন, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে পুলিশ ও র‌্যাবের ৪২ জন সদস্য প্রাণ হারিয়েছেন। এ ছাড়া বহু পুলিশ আহত হয়েছেন।

রবিবার (১১ আগস্ট) দুপুরে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আহত পুলিশ সদস্যদের দেখতে এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মো. ময়নুল ইসলাম বলেন, আহতদের মধ্যে রাজারবাগ পুলিশ হাসপাতালেই ৫০৭ জন চিকিৎসা নিয়েছেন। এ ছাড়া হামলায় গুরুতর আহত ২৭ জন পুলিশ সদস্য হাসপাতালে ভর্তি রয়েছেন। যার মধ্যে একজন আইসিইউতে চিকিৎসাধীন। আহতদের সর্বোচ্চ চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। পাশাপাশি আহতদের পরিবারকে মানসিকভাবে সাপোর্ট ও আশ্রয়ের ব্যবস্থা করেছি।

পুলিশকে কাজে ফেরানো নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টার সঙ্গে আমরা দীর্ঘ আলোচনা করেছি জানিয়ে তিনি বলেন, প্রাথমিকভাবে ভিআইপি সড়কে ট্রাফিক পুলিশের সদস্যরা কাজ শুরু করেছে। ইন্টারকন্টিনেন্টাল মোড় থেকে শুরু করে জাহাঙ্গীর গেট পর্যন্ত ট্রাফিক সদস্যরা কাজ শুরু করেছে।

এই বিভাগের আরো খবর