1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
খামেনির শোকযাত্রায় লাখো মানুষের ঢল - আজকের কাগজ
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনাম:
দেশের সব প্রতিষ্ঠান ও অর্থনীতি ফ্যাসিস্ট সরকার ধ্বংস করে গেছে : প্রধানমন্ত্রী ডিএনসিসির সাড়ে ৪ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা বিদেশি শিক্ষার্থী ও সাংবাদিকদের ভিসার মেয়াদ সীমিত করছে ট্রাম্প প্রশাসন খেলাপির জামিনদার হলেও প্রার্থিতা বাতিল করবে ইসি শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই, দেশে ফিরলেই গ্রেপ্তার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ম্যারাডোনাকে জয় উৎস্বর্গ করে মেসি বললেন ‘ফাইনাল হবে সমানে সমান’ কুড়িগ্রামে নিজ ঘরে আগুন দিয়ে অস্ত্র হাতে যুবকের তাণ্ডব বেরোবিতে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস ২০২৬ পালিত ববি হলে শিবিরকর্মীর ওপর মব সৃষ্টি, ছাত্রদল সভাপতিসহ ২০-২৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ খেলাপি ঋণ কমাতে বিশেষ ‘এক্সিট পলিসি’ চালু

খামেনির শোকযাত্রায় লাখো মানুষের ঢল

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ৬ জুলাই, ২০২৬ ৮:০৯ পিএম
শেয়ার করুন

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়ের মূল শোকযাত্রায় লাখো মানুষ অংশ নিয়েছেন।

ইরানি গণমাধ্যমের প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, খামেনির তেহরানের শেষ বিদায় অনুষ্ঠান চলবে বিকাল পাঁচটা পর্যন্ত।

শোকযাত্রা পরিচালনার সদর দপ্তর থেকে এই ঘোষণা দেওয়া হয়েছে।

সোমবার সকাল থেকে দেশটির সাবেক নেতার মরদেহ এবং তার সঙ্গে প্রায় চার মাস আগে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় নিহত হওয়া কয়েকজন আত্মীয়ের কফিন একটি ট্রেইলারে করে তেহরানের মোসাল্লা থেকে নিয়ে যাওয়া হচ্ছে।

কফিনগুলো তেহরানের আজাদি স্কয়ার পর্যন্ত ১০ কিলোমিটার পথ অতিক্রম করবে বলে নির্ধারিত রয়েছে। বিশাল জনসমাগমের এই অনুষ্ঠানটি ১০ ঘণ্টারও বেশি সময় ধরে চলবে বলে আশা করা হচ্ছে।

এই অনুষ্ঠানের জন্য বিশেষ ব্যবস্থার অংশ হিসেবে তেহরান ও কোম শহরে বিশেষ ট্রাফিক বিধি-নিষেধ ঘোষণা করা হয়েছে।

ইরানের কোমে জানাজা অনুষ্ঠান শেষ হওয়ার পর মঙ্গলবার আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ বহনকারী কফিন নাজাফে স্থানান্তর করা হবে।

দেশটির মেহর নিউজ এজেন্সির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এই প্রতিবেদনে বলা হয়েছে, আলী খামেনির বড় ছেলে মোস্তফা খামেনি, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং ইরানি পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফও আগামীকাল নাজাফ সফরে যাবেন।

একইসঙ্গে ইরাকে অনুষ্ঠিতব্য এই জানাজা অনুষ্ঠানে অংশ নেবেন।

বুধবার ইরাকের কারবালা ও নাজাফ শহরে আয়াতুল্লাহ আলী খামেনির আরেকটি জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আগামী বৃহস্পতিবার মাশহাদের ইমাম রেজা মাজারে দাফন করা হবে ইরানের দ্বিতীয় সর্বোচ্চ এই নেতার মরদেহ।

এই বিভাগের আরো খবর