1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
গণপূর্তের ৪০৯ প্রকৌশলীর বদলি - আজকের কাগজ
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি, আইন অনুমোদন মন্ত্রিপরিষদ সচিব ও জনপ্রশাসন সচিবের মেয়াদ বাড়ল হাটহাজারীতে দিনদুপুরে এক যুবককের উপর গুলিবর্ষণ মাদক ব্যবসার অভিযোগে দারাজের বিরুদ্ধে মামলা করল নারকোটিক্স খুলনায় সাংবাদিকদের ওপর গুলির ঘটনায় স্বেচ্ছাসেবক দল নেতা মিঠু গ্রেপ্তার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতা মাহদীসহ আটক ৩ ইরানকে সাদা পতাকা তোলার আহ্বান ট্রাম্পের, ওমানে হামলার হুমকি আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সময় লাগবে : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্স সালমানের আদালতের অনুমতি ছাড়া দেশত্যাগ করতে পারবেন না বিচারপতি খায়রুল হক

গণপূর্তের ৪০৯ প্রকৌশলীর বদলি

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬ ৯:৪৩ পিএম
শেয়ার করুন

গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ জন প্রকৌশলীকে বদলি করা হয়েছে। রোববার (১৬ আগস্ট) লটারির মাধ্যমে সেগুনবাগিচায় পূর্ত ভবনের সম্মেলনকক্ষে ১৫২ জন সহকারী প্রকৌশলী (সিভিল) ও ৬৭ জন সহকারী প্রকৌশলী (ই/এম) বদলি করা হয়।

একই দিনে ১৩৫ জন উপবিভাগীয় প্রকৌশলী (সিভিল) ও ৫৫ জন উপবিভাগীয় প্রকৌশলীকে (ই/এম) বদলি করা হয়েছে। লটারির ভিত্তিতে ঢাকা বিভাগের বিভিন্ন কার্যালয়ে ১০০ জন, রাজশাহী বিভাগে ২০ জন, চট্টগ্রাম বিভাগে ৩৪ জন, খুলনা বিভাগে ২০ জন, বরিশাল বিভাগে ১২ জন, সিলেট বিভাগে ৭ জন, ময়মনসিংহ বিভাগে ৯ জন এবং রংপুর বিভাগে ১৭ জন সহকারী প্রকৌশলীকে (সিভিল ও ই/এম) বদলি-পদায়ন করা হয়েছে।

এ ছাড়া উপবিভাগীয় প্রকৌশলী পদে লটারির ভিত্তিতে ঢাকা বিভাগের বিভিন্ন কার্যালয়ে ৭৯ জন, রাজশাহী বিভাগে ১৮ জন, চট্টগ্রাম বিভাগে ৩২ জন, খুলনা বিভাগে ২০ জন, বরিশাল বিভাগে ১০ জন, সিলেট বিভাগে ৯ জন, ময়মনসিংহ বিভাগে ৭ জন এবং রংপুর বিভাগে ১৫ জন উপবিভাগীয় প্রকৌশলীকে (সিভিল ও ই/এম) বদলি-পদায়ন করা হয়েছে।

লটারি কার্যক্রমে উপস্থিত ছিলেন, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সারোয়ার আলম, গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী মো. ফিরোজ হাসান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মুহাম্মদ সারওয়ার জাহান ও স্বপন চাকমা।

এ সময় গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আবুল খায়ের, আশ্রাফুল হক, উপসচিব খান মো. নাজমুস শোয়েব ও উপসচিব মো. আবু নাছেরসহ অন্যান্য প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ৩০ জুলাই লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ জন উপসহকারী প্রকৌশলী (সিভিল) এবং গত ৩ আগস্ট ২৫৪ জন উপসহকারী প্রকৌশলীকে (ই/এম) বদলি করা হয়।

এই বিভাগের আরো খবর