1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
গাজীপুরে প্রাইভেট পড়ানোর সময় স্কুল ছাত্রীকে ধর্ষণ, অভিযুক্ত শিক্ষক গ্রেফতার - আজকের কাগজ
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
অভিনয়ের বাইরে পশ্চিমবঙ্গে ভিন্ন মঞ্চে জয়া আহসান ১৫ বছরের কমবয়সী ও দুরারোগ্য ব্যাধিতে আক্রান্তরা হজে যেতে পারবেন না আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী নওগাঁয় পানিতে ডুবে নবদম্পতির মৃত্যু, শয়ন ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার ‎কুবিতে ‘বন্ধু’র উদ্যোগে সপ্তাহব্যাপী ব্লাডগ্রুপিং ও সদস্য সংগ্রহ ক্যাম্পেইন ‎ জোয়ারে শাহপরীর দ্বীপের বেড়িবাঁধে ধস, আতঙ্কে ৪০ হাজার মানুষ দেড় মাসেও আবাসন বৃত্তি পাননি জবির ২৮০ শিক্ষার্থী রংপুর-কুড়িগ্রাম লাইনে শাটডাউন, বিদ্যুৎ বিঘ্নের শঙ্কা নোবিপ্রবিতে মোবাইল চার্জিং বুথ স্থাপন আর্থিক চাপে টিউশনি-খণ্ডকালীন কাজে ঝুঁকছেন ববি শিক্ষার্থীরা

গাজীপুরে প্রাইভেট পড়ানোর সময় স্কুল ছাত্রীকে ধর্ষণ, অভিযুক্ত শিক্ষক গ্রেফতার

শ্রীপুর প্রতিনিধি,গাজীপুর
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫ ৫:১০ পিএম
ধর্ষেণর অভিযুক্ত আরিফ, ছবি সংগৃহীত
শেয়ার করুন

গাজীপুরের শ্রীপুরে প্রাইভেট পড়ানোর সময় সপ্তম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক শিক্ষককে গ্রেফতার করেছে শ্রীপুর থানা পুলিশ ।

ঘটনাটি ঘটেছে শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের তালিমুল কুরআন আন্তর্জাতিক বালিকা বিদ্যালয়ে। ভিকটিম পার্শ্ববর্তী আয়েশা প্রি ক্যাডেট এন্ড স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্রী । এ ঘটনায় ভিকটিমের দাদা বাদী হয়ে বুধবার রাতে ওই শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করেছে।

গ্রেফতার শিক্ষক আরিফ মিয়া(২৪) উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের মো. কামালের ছেলে। একই সাথে তিনি ওই গ্রামের আয়েশা প্রিক্যাডেট এন্ড স্কুলের শিক্ষক এবং তালিমুল কুরআন আন্তর্জাতিক বালিকা বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা।

জানাযায়, স্কুলের শিক্ষক হিসেবে আরিফের নিকট প্রাইভেট পড়তো আয়েশা প্রি ক্যাডেট এন্ড স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্রী। এরই মধ্যে তাদের মধ্যে সম্পর্ক গড়ে উঠে। গত ২৮জুন বেলা ১১টার দিকে আরিফ প্রাইভেট পড়ানোর কথা বলে ভিকটিমকে তার মাদরাসার একটি কক্ষে নিয়ে যান। একা পেয়ে সেখানে তাকে জোড় পূর্বক ধর্ষণ করেন। ভিকটিম বিষয়টি তার পরিবারকে জানালে ভিকটিমের দাদা বাদী হয়ে বুধবার রাতে শ্রীপুর থানায় অভিযোগ করেন।

বিষয়টি নিশ্চিত করে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক জানান, গতকাল রাতে ভিকটিমের দাদা থানায় একটি অভিযোগ করেন। পরে এ ঘটনায় রাতেই মামলা রুজু হয়। অভিযান চালিয়ে অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার তাকে আদালতে সোপর্দ করা হয়।

এই বিভাগের আরো খবর