1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
গুম হওয়া ব্যক্তিদের সন্ধান ও তথ্য জানতে গণবিজ্ঞপ্তি জারি - আজকের কাগজ
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:২০ অপরাহ্ন
শিরোনাম:
ফেসবুকে প্রেম, ধর্মান্তরিত হয়ে চীনের ওয়্যাং বিয়ে করলেন বাংলাদেশী লিজাকে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের কথা জানালেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গর সাদেকা হালিমসহ ঢাবির তিন শিক্ষক সাময়িক বরখাস্ত চট্টগ্রামে বাসের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল ৩ অটোরিকশা, নিহত ২ কুড়িগ্রামে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ঘিরে কিশোর-কিশোরীদের ফুটবল উৎসব আমিরাতে ভিসা বাতিল নিয়ে যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মধ্যনগর সীমান্তে বাঙ্গালভিটায় বিজিবির অভিযানে, ২৮ ভারতীয় গরু ও ১ টি স্টিলবডি নৌকা আটক ফুলবাড়ী সীমান্তে ২৯ বিজিবির অভিযানে নেশাজাতীয় ট্যাবলেট ও যৌন উত্তেজক সিরাপ জব্দ কুবিতে নিষিদ্ধ ছাত্রলীগের কমিটি ঘোষণা: বিভিন্ন ছাত্রসংগঠনের প্রতিক্রিয়া চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের পক্ষে আদালতে ছিল না কোন আইনজীবী

গুম হওয়া ব্যক্তিদের সন্ধান ও তথ্য জানতে গণবিজ্ঞপ্তি জারি

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪ ২:৫৪ পিএম
শেয়ার করুন

আওয়ামী লীগ সরকারের সময় গুম হওয়া ব্যক্তিদের সন্ধানে গণবিজ্ঞপ্তি জারি করেছে গুম সংক্রান্ত কমিশন ‘কমিশন অব ইনকোয়ারি’। বৃহস্পতিবার অতিরিক্ত জেলা জজ ও কমিশনে সংযুক্ত কর্মকর্তা বুলবুল হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পুলিশ, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), বিশেষ শাখা (এসবি), গোয়েন্দা শাখা (ডিবি), আনসার ব্যাটালিয়ন, জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই), প্রতিরক্ষা বাহিনী, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদফতর (ডিজিএফআই), কোস্টগার্ডসহ দেশের আইন প্রয়োগ ও বলবৎকারী কোনো সংস্থার কোনো সদস্য কর্তৃক বিগত ১ জানুয়ারি ২০১০ থেকে ৫ আগস্ট ২০২৪ পর্যন্ত জোরপূর্বক গুম হওয়া ব্যক্তিদের সন্ধানের নিমিত্তে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এই কমিশন গঠন করেছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জোরপূর্বক গুমের ঘটনায় ব্যক্তি নিজে কিংবা পরিবারের কোনো সদস্য বা আত্মীয়স্বজন বা গুমের ঘটনায় প্রত্যক্ষদর্শী যে কোনো ব্যক্তি সশরীরে কমিশনের কার্যালয়ে উপস্থিত হয়ে বা ডাকযোগে অথবা কমিশনের ই-মেইলে অভিযোগ দাখিল করতে পারবেন।

১৫ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রতি কর্মদিবসে সকাল সাড়ে ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এই অভিযোগ দাখিল করা যাবে বলে গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

প্রসঙ্গত, গত ২৭ আগস্ট রাষ্ট্রপতির আদেশক্রমে গুম সংক্রান্ত ‘কমিশন অব ইনকোয়ারি’ গঠন করে মন্ত্রিপরিষদ বিভাগ।

এই বিভাগের আরো খবর