1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
গৃহবধূর ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা, গ্রাম পুলিশ আটক - আজকের কাগজ
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনাম:
আগামীকাল থেকে শুরু হচ্ছে ঈদের ছুটি উত্তরায় মার্কেটে হামলা-লুটপাটের ঘটনায় মামলা, আসামি ৭০০ হরমুজ প্রণালি দিয়ে যেসব দেশকে যাতায়াতের অনুমতি দিয়েছে ইরান সাত বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য, ইউজিসিতে নতুন চেয়ারম্যান হাতিয়ার ইউএনওর অশ্লীল ভিডিও ভাইরাল, সামাজিক মাধ্যমে তোলপাড় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ড. রইস উদ্দীন বিএনপি জনগণের রায়ে বিশ্বাসী বলেই জনগণের জন্য কাজ করে-প্রতিমন্ত্রী মীর শাহে আলম র‍্যাব বিলুপ্তির আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রীকে ৯ আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের চিঠি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ওবায়দুল ইসলাম ভর্তি পরীক্ষায় লটারি পদ্ধতি বাতিল: শিক্ষামন্ত্রী

গৃহবধূর ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা, গ্রাম পুলিশ আটক

সাহিদ বাদশা বাবু
  • আপডেট টাইম : রবিবার, ২১ এপ্রিল, ২০২৪ ১১:৩৫ এএম
শেয়ার করুন

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় এক গৃহবধূর ঘরে ঢুকে জোর পূর্বক ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে গ্রাম পুলিশ বিপুল চন্দ্র রায়ের বিরুদ্ধে।

শনিবার (২০ এপ্রিল) দিবা রাতে উপজেলার গড্ডিমারী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই গৃহবধূ নিজেই বাদী হয়ে হাতীবান্ধা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ওই গৃহবধূর স্বামী মন্টু শেখ জীবিকার তাগিদে ঢাকায় অবস্থান করায় প্রায় তার বাড়িতে এসে কু প্রস্তাব দিতো গ্রাম পুলিশ বিপুল চন্দ্র। বিপুল চন্দ্র ওই এলাকার মুক্তিযোদ্ধা অমূল্য চন্দ্র বর্মনের ছেলে।

স্থানীয়রা জানান, বিপুল চন্দ্র হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী ইউনিয়নে গ্রাম পুলিশ হিসেবে দায়িত্ব পালন করা অবস্থায় বিভিন্ন ধরনের অপকর্মের সাথে জড়িত হয়েছিলেন। বর্তমানে ওই গ্রাম পুলিশ সাময়িক বরখাস্ত অবস্থায় আছে।

বিপুল ওই গৃহবধূকে কুপ্রস্তাব দিলে ওই গৃহবধূ রাজি না হলে তিনি বারবার উত্যক্ত করতো। এমতাবস্থায় ২০ এপ্রিল রাতে বিভিন্ন প্রলোভন দেখিয়ে জরুরি কথা আছে বলে ওই গৃহবধূর ঘরে প্রবেশ করে ধর্ষণের চেষ্টা করে। এতে ওই গৃহবধূ রাজি না হলে পাঞ্জাকোলা করে বিছানায় ফেলে জোর পূর্বক ধর্ষণের জন্য ধস্তাধস্তি করে। এ সময় ওই গৃহবধূর চিৎকার করলে গৃহবধূকে ছেড়ে দিয়ে তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় লোকজন তাকে আটক করে গড্ডিমারী ইউনিয়ন পরিষদে নিয়ে যায়। এ বিষয়ে ওই গৃহবধূ বাদী হয়ে হাতীবান্ধা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।

হাতীবান্ধা থানার ওসি (তদন্ত) নির্মল চন্দ্র মহন্ত বলেন , একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *