1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
গ্রামের মানুষ এখন শহরের সুবিধা পাচ্ছে : এনামুল হক শামীম - আজকের কাগজ
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
এসআরবি বিলের ৮ বিষয়ে বিরোধী দলের ভিন্নমত নুসরাত হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ হামলার ঘটনার পর বাঁধন বললেন, ‘আমি এটার শেষ দেখে ছাড়ব’ আওয়ামী সরকারের রেখে যাওয়া ঋণ পরিশোধে বিএনপি সরকারের রেকর্ড স্ত্রীকে কখনো মেয়ে, কখনো ভাতিজি পরিচয়ে বিয়ে দিতেন স্বামী বিআরটিএ-তে ছদ্মবেশে দুদক, ঘুস নিতে গিয়ে ধরা আনসার সদস্য কুবিতে শিক্ষার্থীদের ক্যারিয়ার গড়তে ‘ক্যারিয়ার মাস্টারক্লাস’ মহিযখাল উচ্চ বিদ্যালয়ে মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে সচেতনতামূলক সভা টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান, ৩ পাইপলাইন ধ্বংস সবুজ বাংলাদেশ বিনির্মাণে চৌদ্দগ্রাম পৌরসভার উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

গ্রামের মানুষ এখন শহরের সুবিধা পাচ্ছে : এনামুল হক শামীম

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২০ নভেম্বর, ২০২২ ১২:৫৯ পিএম
শেয়ার করুন

পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম বলেছেন, ‘বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারাদেশে উন্নয়নের ছোয়া লেগেছে। গ্রামের মানুষ এখন শহরের সুবিধা পাচ্ছে। প্রধানমন্ত্রীর ভিশন-মিশন বাস্তবায়নের জন্য সকলকে এক কাতারে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা একটি সুখি-সমৃদ্ধ দেশ গড়বো।’

আজ রবিবার দুপুরে শরীয়তপুর জেলা পরিষদ আয়োজিত মাসিক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি সচিবালয় থেকে ভার্চুয়ালি সংযুক্ত হন। জেলা প্রশাসক পারভেজ হাসানের সভাপতিত্বে জেলা পুলিশ সুপার সাইফুল হকসহ নির্বাচিত উপজেলা চেয়ারম্যান, জেলা পরিষদের সদস্যরা সভায় উপস্থিত ছিলেন।

শরীয়তপুর-২ আসনের এমপি এনামুল হক শামীম বলেন, ‘জনদুর্ভোগ লাগবে দ্রুত ব্যবস্থা নিতে হবে। মানুষের কল্যাণে সরকারি কর্মকর্তা, নির্বাচিত জনপ্রতিনিধি ও রাজনীতিবিদদের এক কাতারে কাজ করতে হবে। মানুষ যেন সেবাবঞ্চিত না হয় সেদিক লক্ষ্য রেখে সবাইকে দায়িত্ব পালন করতে হবে।’

তিনি বলেন, ‘পদ্মা সেতু থেকে শরীয়তপুর, শরীয়তপুর থেকে মেঘনা সেতু পর্যন্ত ফোর লেনের কাজ দ্রুত সমাপ্ত করতে হবে। কমিউনিটি স্বাস্থ্যকেন্দ্রের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে। ‘শেখ হাসিনা কৃষি বিশ্ববিদ্যালয়’ দিয়েছেন প্রধানমন্ত্রী। আগামী বছর থেকেই কাজ শুরু করবো।’

স্থানীয় জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘দেশ ও মানুষের দায়িত্ব পালনে রাজনৈতিক কোনো ভিন্নতা নেই। দলমতের ঊর্ধ্বে থেকে মানুষের কল্যাণে কাজ করে যেতে হবে। শুধু কোনো বিশেষ জায়গা দেখে কাজ করলে উন্নয়ন হবে না। প্রত্যেক জায়গায় প্রত্যেক মানুষের উন্নয়ন করলে আমরা আমাদের কাঙ্খিত সোনার বাংলা গড়তে পারবো। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দলমতের ঊর্ধ্বে থেকে কাজ করেছেন। তার সুযোগ্য কন্যাও উন্নয়নের ক্ষেত্রে একই ধারাবাহিকতা রেখেছেন।’

এই বিভাগের আরো খবর