1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
গ্রেফতার ‘আরসা’ প্রধানের ভাই শাহ আলীকে ৬ দিনের রিমান্ড - আজকের কাগজ
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে প্রাইভেট কারে নেওয়া হচ্ছিল ইয়াবা, আটক ৩ শিক্ষামন্ত্রীর পদত্যাগের আলটিমেটাম দিয়ে শাহবাগ ছাড়ল শিক্ষার্থীরা বিনা প্রেসক্রিপশনে অ্যান্টিবায়োটিক বিক্রি রোধে কঠোর অভিযান চলবে : স্বাস্থ্যমন্ত্রী পিরোজপুরে ঝর্ণা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হাইকোর্টে খালাস পুলিশের ৫ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি স্থানীয় নির্বাচন : ২৭ আগস্ট ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ পৈতৃক ভিটায় মসজিদ নির্মাণ করছেন নায়িকা ববিতা বাংলাদেশে বিয়ে করা নিয়ে নাগরিকদের কঠোর বার্তা চীনের আ.লীগের রাজনীতি নিষিদ্ধ নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

গ্রেফতার ‘আরসা’ প্রধানের ভাই শাহ আলীকে ৬ দিনের রিমান্ড

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২০ জানুয়ারী, ২০২২ ১১:৫০ এএম
শেয়ার করুন

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে গ্রেফতার ‘আরসা’ প্রধানের ভাই শাহ আলীকে জিজ্ঞাসাবাদের জন্য তিনটি মামলায় দু’দিন করে মোট ছয়দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার দুপুরে কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিম শ্রীজ্ঞান তঞ্চঙ্গার আদালত এ রিমান্ড মঞ্জুর করেন। পুলিশের পক্ষ থেকে তিনটি মামলায় তার সাতদিন করে মোট ২১ দিনের রিমান্ড চাওয়া হয়েছিল। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার আদালত পুলিশের পরিদর্শক চন্দন কুমার দাশ।

গ্রেফতার শাহ আলী (৫৫) মিয়ানমারের নিষিদ্ধ ঘোষিত সশস্ত্র সংগঠন ‘আরসা’ প্রধান আতাউল্লাহ ওরফে আবু আম্মার জুনুনীর ভাই। তিনি চট্টগ্রাম শহরের কোতয়ালী থানার দেওয়ান বাজার এলাকার জয়নব কলোনির ঠিকানায় ‘বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র’ সংগ্রহ করেছে বলে পুলিশ মামলার এজাহারে উল্লেখ করেছে।

গত রবিবার ভোর রাতে উখিয়ার কুতুপালং ৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের নৌকার মাঠ সংলগ্ন এলাকা থেকে অস্ত্র ও মাদকসহ শাহ আলীকে গ্রেফতার করে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এসময় ঘটনাস্থল থেকে এপিবিএন সদস্যরা চোখ বাঁধা অবস্থায় অপহৃত এক যুবককে উদ্ধার করে।

এ ঘটনায় ওইদিন রাতে উখিয়া থানায় পুলিশ বাদী হয়ে ২টি এবং অপহৃত যুবক বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলায় আসামি করা হয় শাহ আলী ও মোহাম্মদ জোবাইরসহ অজ্ঞাতনামা আরও তিনজনকে। আর মামলা ৩টি তদন্তের জন্য দায়িত্ব পান উপ-পরিদর্শক (এসআই) মো. নুরে আলম।

এই বিভাগের আরো খবর