1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
চট্টগ্রামের চান্দগাঁও এলাকা থেকে ৩৯ কেজি গাঁজাসহ ৪ জন গ্রেপ্তার - আজকের কাগজ
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন

চট্টগ্রামের চান্দগাঁও এলাকা থেকে ৩৯ কেজি গাঁজাসহ ৪ জন গ্রেপ্তার

চট্টগ্রাম ব্যুরো
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫ ৭:০৯ এএম
শেয়ার করুন

নগরীর চান্দগাঁও এলাকা থেকে ৩৯ কেজি গাঁজাসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-০৭, চট্টগ্রাম।
বুধবার (৯ জুলাই) বিকেলে পৌনে ৫টার দিকে চান্দগাঁও থানাধীন কাপ্তাই রাস্তার মাথা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে বৃহস্পতিবার সকালে র‍্যাব-৭ এসব তথ্য জানায়।
গ্রেপ্তার হওয়া ৪ জন হলেন-পটিয়া উপজেলার সাগর সর্দার (৩৮), মোঃ শাহাদাত হোসেন রিপন (৩৬), বোয়ালখালী উপজেলার রুবেল সর্দার (৩৪) এবং কুমিল্লা চৌদ্দগ্রামের মোঃ জাফর (৪৫)।
র‍্যাব জানায়, গোপন সংবাদ ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের থেকে ৩৯ কেজি গাঁজা জব্দ করা। যার আনুমানিক বাজার মূল্য ৬ লাখ টাকা।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মাদকদ্রব্য ও গ্রেপ্তারকৃতদের চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *