1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
চট্টগ্রামে বৃহত্তম কাপড়ের বাজারে ভয়াবহ আগুনে ২ জনের মৃত্যু - আজকের কাগজ
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
শিরোনাম:
প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করে দিয়েছি : প্রধানমন্ত্রী কুড়িগ্রামে ২.৭১ লাখ শিশুকে হাম-রুবেলা টিকা কুমিল্লা ডিবি’র বিশেষ অভিযানে বিদেশি পিস্তল, গুলি, মাদক ও পুলিশের সরঞ্জামসহ এক দুর্ধর্ষ সন্ত্রাসী গ্রেফতার নিরাপত্তা উদ্বেগে পাকিস্তান যাচ্ছেন না জেডি ভ্যান্স: ট্রাম্প বিগত সময়ের অপরাধ অনুসন্ধানে বিচারিক কমিশন গঠন করা হবে: জবি উপাচার্য কুড়িগ্রামে ৭৬ কেজি গাঁজাসহ আটক ১ চৌদ্দগ্রামে পিআইও’র বিরুদ্ধে নামমাত্র কাজ দেখিয়ে বরাদ্দের অর্থ লুট,অনিয়ম ও দুর্নীতির অভিযোগ কুড়িগ্রামে বাইক চোরচক্র ধরা, ৯ গ্রেপ্তার চার দাবিতে ববি শিক্ষার্থীদের ঢাকা–কুয়াকাটা মহাসড়ক অবরোধ, জনসাধারণের ভোগান্তি রাণীশংকৈলে শাটারিং খুলতে গিয়ে সেফটি ট্যাংকে পড়ে শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামে বৃহত্তম কাপড়ের বাজারে ভয়াবহ আগুনে ২ জনের মৃত্যু

চট্টগ্রাম ব্যুরো
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬ ৩:০৩ পিএম
শেয়ার করুন

চট্টগ্রামের বৃহত্তম কাপড়ের বাজার টেরিবাজারের একটি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। বৃহস্পতিবার কে বি অর্কিড প্লাজা নামের বহুতল ওই মার্কেটে সংঘটিত অগ্নিকাণ্ডে অগ্নিদগ্ধ হয়ে দুই ব্যক্তি মারা গেছেন। তারা হলেন- মোহাম্মদ ইউনুস (৫২) ও মো. সোলাইমান (২৮)। তাদের গ্রামের বাড়ি পটিয়া উপজেলায়।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে মার্কেটের চতুর্থ তলার একটি দোকানে আগুন লাগে। আগুন ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসের চারটি গাড়ি এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় ইউনুস, সোলাইমান ও আরও একজন দগ্ধ হন। হাসপাতালে নেওয়ার পর দুজনকে মৃত ঘোষণা করা হয়।তবে তাৎক্ষণিকভাবে আগুনের কারণ জানা যায় নি।

টেরিবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবদুল মান্নান জানান,ঈদের ছুটি শুরু হওয়ায় মার্কেটে ক্রেতার ভিড় ছিল না। তাই বড় ধরনের অঘটন থেকে রক্ষা পাওয়া গেছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির তত্ত্বাবধায়ক নুরুল আলম আশিক জানান, টেরিবাজারে আগুনের ঘটনায় তিনজনকে হাসপাতালে নিয়ে আসা হয়। জরুরি বিভাগের চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *