1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
চাকরির বিষয়ে জানতে চাওয়ায় প্রধান উপদেষ্টাকে যা বললেন হাদির স্ত্রী - আজকের কাগজ
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
শিরোনাম:
হাম ও হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু সন্ধ্যার মধ্যে ৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস বিচার বিভাগের সব দুর্নীতির শেকড় তুলে আনতে চাই: আইনমন্ত্রী কলেজে ঢুকে শিক্ষিকাকে জুতাপেটা করলেন বিএনপি নেতা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের আইন মন্ত্রিসভায় অনুমোদন ৬৮ হাজার ৪৫০ টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়ল দুটি জাহাজ সরকার সতর্কতার সঙ্গে ডিজেলের দাম সমন্বয় করেছে: বাণিজ্যমন্ত্রী বিরোধীরা অরাজকতা করলে রাজপথে মোকাবিলার হুঁশিয়ারি বিএনপির ১৩ বছরেও শেষ হয়নি রানা প্লাজা হত্যা মামলা, দ্রুত নিষ্পত্তির আশ্বাস রাষ্ট্রপক্ষের ‘কুমিল্লা পলিটেকনিকে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ৩২

চাকরির বিষয়ে জানতে চাওয়ায় প্রধান উপদেষ্টাকে যা বললেন হাদির স্ত্রী

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬ ৭:৫৩ পিএম
শেয়ার করুন

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে নিজের যোগ্যতায় চাকরি নেবেন বলে জানিয়েছেন শহিদ শরিফ ওসমান হাদির স্ত্রী রাবেয়া ইসলাম সম্পা।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন হাদির স্ত্রী সম্পা। সাক্ষাৎ শেষে সামাজিক যোগোযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এ তথ্য জানান তিনি।

ফেসবুক পোস্টে সম্পা লিখেছেন, ‘ডক্টর মুহাম্মদ ইউনূস স্যার আজকে তার বাসভবনে ফিরনাস (হাদির সন্তান) এবং আমাকে তার সাথে সাক্ষাৎ করার জন্য ডেকেছিলেন ১২টায়। সেই আসা হলো, মাঝখানে আমার ইনকিলাবের ভাইবোনগুলোকে নির্যাতনের স্বীকার হতে হলো। এতে স্পষ্ট বোঝা যায়, এক পক্ষ এখনও সরকারের মধ্যে যারা হাসিনার দোসর।’

শহিদ হাদির স্ত্রী লিখেছেন, ‘যাই হোক, আসার উদ্দেশ্য জানা ছিল না। পরে বুঝতে পেরেছি ফিরনাসের দেখাশোনার জন্য ডক্টর মুহাম্মদ ইউনুস স্যার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেগুলোর কাগজপত্র হস্তান্তরের জন্য আমাদের আসতে বলা। আমি তাকে স্পষ্ট করে বলেছি, আপনি কি আমার স্বামীর বিচারের ব্যাপারে সর্বোচ্চ চেষ্টা করবেন। না হলে আমার ফিরনাস কোনো কিছুই গ্রহণ করবে না। তিনি আমাকে আস্বস্ত করেছেন যে তার হাতে যত কিছু আছে, ইনফ্যাক্ট জাতিসংঘের তত্ত্বাবধানে যেভাবেই হোক এর সর্বশেষ পর্যন্ত সে যাবে হাদিকে সঠিক বিচার পাইয়ে দিতে। আমার ভাইবোন গুলোর উপরে যে হামলা করা হয়েছে তাতেও তিনি দুঃখ প্রকাশ করেছেন।

’চাকরি প্রসঙ্গে সম্পা লিখেছেন, ‘আমার জীবন, চাকরি এগুলোর ব্যাপারে জিজ্ঞেস করাতে আমি বলে দিয়েছি যে, আমি আমার নিজের যোগ্যতা দিয়ে জব নেব। আপনি ফিরনাসের জন্য করেছেন, অনেক শুকরিয়া। তিনি পুরোপুরি আশ্বাস দিয়েছেন, তিনি আন্তর্জাতিকভাবে এই হত্যার তদন্তের ব্যাপারে সর্বোচ্চ সহায়তা করবেন। সে আশ্বাস পেয়ে এরপরেই আমি ওখান থেকে এসেছি।’

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *