1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
চিড়িয়াখানায় মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ কে দেখতে দর্শনার্থীদের ভিড় - আজকের কাগজ
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, নিহত বেড়ে ২৩৫ রাজধানীতে ফ্ল্যাটে পড়ে ছিল নারী চিকিৎসকের মরদেহ সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ৩ দিনের রিমান্ডে সাবেক এমপি আশিকা রাজধানীতে তাজিয়া মিছিলের পাশ থেকে ধাওয়া দিয়ে যুবককে কুপিয়ে হত্যা আগামীতে কমন বিষয়ে মাদরাসা ও কারিগরিতেও হবে অভিন্ন প্রশ্নপত্র: শিক্ষামন্ত্রী নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ কে হবে, জানিয়ে দিলো এআই ইট-বালুর জোড়াতালি, স্বস্তি নাকি নতুন শঙ্কা ১৩ দিন নোম্যান্সল্যান্ডে, জীবন-মৃত্যুর লড়াইয়ে ৩ যুবক রায়পুরে মা-মেয়েসহ ৪ খুন: থানায় এজাহার ছেলের জেন্ডারভিত্তিক সহিংসতা ও অনলাইন হয়রানি প্রতিরোধে অ্যাডভোকেসি সংলাপ অনুষ্ঠিত

চিড়িয়াখানায় মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ কে দেখতে দর্শনার্থীদের ভিড়

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : শুক্রবার, ২৯ মে, ২০২৬ ৭:৪৮ পিএম
শেয়ার করুন

রাজধানীর মিরপুরের জাতীয় চিড়িয়াখানায় রাখা আলোচিত মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে দেখতে দর্শনার্থীদের ভিড় বেড়েছে। ঈদের দ্বিতীয় দিনে চিড়িয়াখানার ‘এল-০৭’ শেডের সামনে ছিল উপচে পড়া ভিড়।

শিশু থেকে বয়স্ক—সব বয়সী দর্শনার্থীদের অনেকেই অন্য প্রাণী দেখার আগেই খোঁজ নিচ্ছেন সাদা রঙের এই মহিষটির অবস্থান সম্পর্কে। কেউ মোবাইল ফোনে ছবি তুলছেন, কেউ ভিডিও ধারণ করছেন। আবার অনেকে প্রাণীটির গোলাপি-সাদা বর্ণ, চোখ ও মাথার ঢেউখেলানো লোমের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেহারার মিল খুঁজে রসিকতাও করছেন।

দর্শনার্থীরা বলছেন, সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার কারণেই তাঁরা বিশেষভাবে মহিষটি দেখতে চিড়িয়াখানায় এসেছেন। অনেকের মতে, সাদা রং ও ব্যতিক্রমী গঠনের কারণে প্রাণীটি সহজেই সবার দৃষ্টি কাড়ছে।

চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, মহিষটিকে শুধু প্রদর্শনের উদ্দেশ্যে আনা হয়নি। এটি একটি বিরল অ্যালবিনো জাতের মহিষ হওয়ায় সংরক্ষণ ও গবেষণার অংশ হিসেবেই চিড়িয়াখানায় রাখা হয়েছে। দর্শনার্থীদের নিরাপত্তা ও প্রাণীটির সুরক্ষার কথা বিবেচনায় রেখে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে দেখার ব্যবস্থা করা হয়েছে।

জাতীয় চিড়িয়াখানার পরিচালক ডা. মোহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার বলেন, ‘অ্যালবিনিজম একটি জিনগত বৈশিষ্ট্য, যার ফলে প্রাণীর শরীরে স্বাভাবিক রঞ্জক পদার্থের ঘাটতি দেখা দেয়। এ ধরনের বিরল প্রাণী গবেষণার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।’

তিনি আরও জানান, ঈদের সময় এমনিতেই চিড়িয়াখানায় দর্শনার্থীর সংখ্যা বৃদ্ধি পায়। তাই কেবল এই মহিষটির কারণেই ভিড় বেড়েছে কি না, তা নিশ্চিতভাবে বলা কঠিন।

জানা গেছে, নারায়ণগঞ্জের একটি খামারে লালন-পালন করা হচ্ছিল বিরল এই অ্যালবিনো মহিষটি। সম্প্রতি কোরবানির জন্য বিক্রির পর প্রাণীটিকে সংরক্ষণের উদ্যোগ নেয় সরকার। পরে পুলিশি তত্ত্বাবধানে মহিষটিকে মিরপুরের জাতীয় চিড়িয়াখানায় নিয়ে আসা হয়।

এই বিভাগের আরো খবর