1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
ছোট ভাইয়ের স্ত্রীর পরকীয়া দেখে ফেলায় ভাসুরকে হত্যা, গ্রেপ্তার ৩ - আজকের কাগজ
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন

ছোট ভাইয়ের স্ত্রীর পরকীয়া দেখে ফেলায় ভাসুরকে হত্যা, গ্রেপ্তার ৩

মাহবুবুর রহমান মিয়াজী
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫ ৫:০৪ পিএম
শেয়ার করুন

কুমিল্লার মুরাদনগরে একই পরিবারের ৩ হত্যাকাণ্ডের পর এবার একই দিনে পৃথক ঘটনায় ছোট ভাই তাজুর রহমানের ঘরের মাটি খুঁড়ে ড্রামের ভিতর থেকে বড় ভাই মনির হোসেনের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ছোট ভাইয়ের স্ত্রী শাহিদা বেগম ও তার পরািয়া প্রেমিক ইব্রাহিমসহ তিনজনকে আটক করা হয়েছে। মুরাদনগর উপজেলার ইউসুফপুর গ্রামে বৃহস্পতিবার চাঞ্চল্যকর হত্যাকান্ডের ঘটনা উদঘাটিত হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রগুলো জানায়, ইউসুফপুর গ্রামের আব্দুল মতিনের দুই ছেলে তাজুর রহমান ও মনির হোসেন। চাকরির সুবাদে তাজুর রহমান কুমিল্লা ছেড়ে সিলেটের অবস্থান করেন। এই সুযোগে তার স্ত্রী শাহিদা বেগম তাদের পার্শ্ববর্তী বাড়ির ইব্রাহিমের সাথে পরকিয়ায় লিপ্ত হয়। তাদের এই অনৈতিক সম্পর্ক তাজুর রহমানের বড় ভাই মনির হোসেন একদিন দেখে ফেলেন।
এতে শাহিদা বেগম ও ইব্রাহিমের পরকীয়ার বিষয়টি জানাজানি হয়ে যাবে ভেবে তারা ঘটনাটি ধামাচাপা দিতে মনির হোসেনকে হত্যার পরিকল্পনা করে। গত  কয়েক দিন আগে মনির হোসেনকে তার ছোট ভাইয়ের স্ত্রী শাহিদা তার ঘরে ডেকে আনে। পরে শাহিদা ও তার পরকিয়া প্রেমিক ইব্রাহীম পরিকল্পিত ভাবে তার ভাসুর মনির হোসেনকে গলা টিপে হত্যা করে ঘরের এক কোনে গর্ত করে ড্রামের ভিতর মনির হোসেনের লাশ রেখে তা মাটি চাপা দেওয়া হয়। কুমিল্লার পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান এ তথ্য জানান। তিনি আরো বলেন, এ ঘটনায় তাজুর রহমানের স্ত্রী শাহিদা বেগম, তার পরকিয়া প্রেমিক ইব্রাহিম ও ইব্রাহিমের মা আমেনা বেগমকে আটক করা হয়েছে। নিহত মনির হোসেনের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ হত্যাকান্ডের ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *