1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
জয়পুরহাটে যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা - আজকের কাগজ
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
দেশে আসছে পেপ্যাল, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন পরিচয়পত্র : প্রধানমন্ত্রী নৌ অবরোধ তুলে নিলে ইরানের সঙ্গে চুক্তি সম্ভব হবে না: ট্রাম্প অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকা আমদানি করা হয়নি: প্রধানমন্ত্রী আলোচনায় বসতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত ইরানের শ্বশুরবাড়িতে ঠাঁই না পেয়ে দুই সন্তান নিয়ে স্বামীর কবরের পাশে আশ্রয় নিলেন স্ত্রী ‎ক্লাস পরিক্ষা বন্ধ করে শিক্ষকদের আন্দোলন,ক্ষোভ ও হতাশায় ববির শিক্ষার্থীরা হিলিতে নতুন কুঁড়ি স্পোর্টস-২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জে শ্রীনগরে সিএনজি-পিকআপ সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৭ কুড়িগ্রামে ট্রলিচাপায় শিশুর মৃত্যু চলমান আন্দোলন নিয়ে ববি শিক্ষকদের মধ্যে মতভেদ, স্বাক্ষর ব্যবহার নিয়ে নিজস্ব ফেসবুক গ্রুপে প্রতিবাদ

জয়পুরহাটে যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬ ৭:৫১ পিএম
শেয়ার করুন

ঢাকায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যার পর এবার জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় এক যুবদল কর্মীকে হত্যার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার শালাইপুর বাজারের ঢাকারপাড়া রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

নিহত যুবদল কর্মীর নাম ইয়ানুর রহমান (৩০)। তিনি পাঁচবিবি উপজেলা যুবদলের কর্মী। এ ছাড়াও তিনি উপজেলার ছালাখুর গ্রামের আলম মণ্ডলের ছেলে।পাঁচবিবি উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম কালবেলাকে বলেন, যুবদলের কর্মী ইয়ানুরের সঙ্গে একই গ্রামের মোস্তফা ও ময়নুলের দ্বন্দ্ব চলছিল। এ কারণে প্রতিপক্ষের লোকজন তাকে হত্যা করেছে বলে ধারণা করছে পরিবার।

পুলিশ ও নিহতের পরিবার জানায়, দীর্ঘদিন ধরে পাঁচবিবি উপজেলার ছালাখুর গ্রামের ইয়ানুর রহমানের সঙ্গে একই এলাকার মোস্তফার সঙ্গে বিরোধ চলছিল। এরই জেরে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে শালাইপুর বাজার ঢাকারপাড়া রাস্তার মোড়ে ছুরিকাঘাত করে জখম করে দুর্বৃত্তরা। সেখানে রক্তাক্ত অবস্থায় ওই যুবককে পড়ে থাকতে দেখা যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

নিহতের পরিবারের দাবি, পূর্বপরিকল্পিতভাবে ইয়ানুরকে হত্যা করা হয়েছে। আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তারা।

নিহতের বাবা মো. আলম মণ্ডল বলেন, দীর্ঘদিন থেকে একই এলাকার মোস্তফা ও তার ছেলে ময়নুলের সঙ্গে আমাদের একটা বিরোধ চলে আসছে। এরই জেরে তারা আমার ছেলেকে হত্যা করেছে। এর আগেও তাদের নামে আমরা মামলা করেছি কিন্তু প্রশাসন কোনো ভূমিকা নেয়নি। আমি ছেলে হত্যার বিচার চাই।

এদিকে প্রতিপক্ষ মোস্তাফার পুত্রবধূ ইসরাত জাহান কেমি জানান, বেশকিছু দিন থেকে স্থানীয় ইয়ানুর ও তার পরিবারের লোকজনের সঙ্গে বিরোধ চলছিল। কয়েক দিন আগেও সেই বিরোধ মীমাংসা হয়েছিল। বৃহস্পতিবার রাত তিনটার দিকে ১০/১২ জন লোক দেশীয় অস্ত্রসহ আমাদের বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। আমরা প্রাণে বেঁচে যাই।

পাঁচবিবি থানার কর্তব্যরত ডিউটি অফিসার এএসআই নুরুন নবী জানান, পারিবারিক কলহে এই হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। কী কারণে এ ঘটনা ঘটিয়েছে, তা তদন্ত ছাড়া বলা যাচ্ছে না। মরদেহ ময়নাতদন্তের প্রস্তুতি চলছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ বলছে, তদন্তের অগ্রগতি অনুযায়ী পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।

উল্লেখ্য, গত বুধবার (৭ জানুয়ারি) রাজধানীর তেজগাঁও এলাকায় ঢাকা মহানগর উত্তরের স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় দুর্বৃত্তদের গুলিতে আবু সুফিয়ান ব্যাপারি মাসুদ (৪২) নামের এক ব্যবসায়ী আহত হয়েছেন ।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *