1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
জয়া আহসান বিয়ে নিয়ে যা বললেন - আজকের কাগজ
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁয় চার হাজার ট্যাপেন্টাডল উদ্ধার,পাঁচ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী আটক সালমান মুক্তাদির ইস্যুতে মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার দখলবাজি-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি দফায় দফায় হামলা, ধ্বংসস্তূপ থেকে যেভাবে বেঁচে ফিরলেন মোজতবা খামেনি হাফপ্যান্ট পরায় অ্যাথলেট প্রশিক্ষককে মেট্রোস্টেশনে হেনস্তার অভিযোগ পুলিশের বিরুদ্ধে পুলিশের নিষ্ক্রিয়তা ও দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ : বিপ্লব কুমারের সম্পদ বিবরণী দাখিলের আদেশ আওয়ামী লীগের স্টাইলে বক্তব্য দিচ্ছে বিরোধী দল : মুক্তিযুদ্ধমন্ত্রী সংবিধানে ফিরছে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা’; জানুয়ারিতে সংশোধন বিল, পাস হলেই গণভোট চরফ্যাশনে ব্যবসায়ীর গলা ও পেট কাটা মরদেহ উদ্ধার, সন্দেহভাজন নারীকে পিটিয়ে গুরুতর আহত, ঘরে বিক্ষুব্ধ জনতার আগুন

জয়া আহসান বিয়ে নিয়ে যা বললেন

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪ ৭:৩২ এএম
শেয়ার করুন

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। বাংলাদেশ ও ভারতে কাজ করছেন সমান তলে। টালিউডের পাশাপাশি এই অভিনেত্রী কাজ করেছেন বলিউডেও। অভিনয় ও ব্যক্তিজীবন নিয়ে সম্প্রতি খোলামেলা কথা বলেছেন একটি গণমাধ্যমে।

শুরুতেই জয়া বলেন, ‘বর্তমান জীবন বেশ এনজয় করছি। দেখুন, পরিবার শুধু স্বামী-স্ত্রী ঘিরে নয়, অথবা পার্টনার হলেই হয় না। পরিবারে আরও অনেকে রয়েছে। মা-বাবা রয়েছেন, আমার বাড়িতে যারা কাজ করেন, তারা রয়েছেন। আবার চারপায়ে পোষ্য রয়েছে। সবমিলে খুবই এনজয় করি।’

বিয়ে বা একা থাকার প্রসঙ্গে এই অভিনেত্রী বলেন, ‘আমি কোনো কিছু পরিকল্পনা করি না। সিঙ্গেল থেকে যদি ডাবল হতে চাই, দরকার আছে, তখনই হবে। তবে বর্তমানে আমার কোনো পরিকল্পনা নেই। কেননা, আমি বেশ ভালো আছি, চারদিকে শান্তিতে আছি। আর আপাতত কোনো প্ল্যান নেই।’

নিজের তারুণ্য প্রসঙ্গে জয়া আহসান জানান, কীভাবে তরুণ আছি জানি না। তবে সময়কে ভীষণ উপভোগ করাই মনে হয় সব থেকে বড় বিষয়।

অভিনয় প্রসঙ্গে তিনি বলেন, ‘বাংলাদেশে নির্মাতা আশফাক নিপুণের সঙ্গে একটি ওয়েব সিরিজে কাজ করছি। এটি আমার প্রথম ওয়েব সিরিজ। আর ভারতে অনিরুদ্ধ রায় চৌধুরীর একটি কাজ করতে যাচ্ছি।’

এর আগে, গেল মার্চে ফিল্মফেয়ারকে দেওয়া এক সাক্ষাৎকারে জয়া আহসান বিয়ে-বিচ্ছেদ ও কাজ প্রসঙ্গে তিনি বলেন, ‘উত্থান-পতন প্রতিটি মানুষের জীবনের অবিচ্ছেদ অংশ। এটা হচ্ছে যুদ্ধের মতো। ওই সময় আমার মানসিক ধারণাই পরিবর্তন হয়েছিল। আমি পুরোপুরিভাবে কাজের দিকে মনোযোগী হই।’

এই বিভাগের আরো খবর