1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
জাতি গঠনের সুযোগ নষ্ট হলে দেশ অনেক পিছিয়ে যাবে :ড. ইউনূস - আজকের কাগজ
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
নিজে গাড়ি চালিয়ে ঢাকা উত্তরের নগর ব্যবস্থাপনা পরিদর্শনে প্রধানমন্ত্রী নতুন কুঁড়ির চ্যাম্পিয়ন কিসকুর মাকে চাকরির আশ্বাস যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর গ্যাসের দাম বাড়ালে পেট্রোবাংলা ঘেরাওয়ের হুঁশিয়ারি নাহিদের শাহপরীরদ্বীপ সংলগ্ন সাগরে নৌকাডুবি: ১৮ রোহিঙ্গা জীবিত উদ্ধার, চিকিৎসা শেষে থানায় হস্তান্তর ডোবায় ভাসছিল গৃহবধূর লাশ, গলায় ওড়নায় বাঁধা কংক্রিটের ব্লক অ্যাসাইনমেন্টে শিক্ষকের নাম ভুল- ৩০০ বার লিখিয়ে শিক্ষার্থীকে শাস্তি ,সোস্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় ৬৮ বছরের বন্দিদশা পেরিয়ে এক যুগের বাংলাদেশ, তবু ইউনিয়নের অপেক্ষায় দাসিয়ারছড়া গণতন্ত্র টিকিয়ে রাখতে গণতান্ত্রিক চর্চার আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর পল্লবীতে মিছিলের চেষ্টার অভিযোগে নিষিদ্ধ আ. লীগ-ছাত্রলীগের ১৭ নেতা-কর্মী গ্রেপ্তার সাপাহারে যাত্রা শুরু করল প্রেসিডেন্ট ডায়াগনস্টিক সেন্টার

জাতি গঠনের সুযোগ নষ্ট হলে দেশ অনেক পিছিয়ে যাবে :ড. ইউনূস

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪ ৯:৩৭ এএম
শেয়ার করুন

জাতি গঠনের যে সুযোগ এসেছে তা ঐক্যবদ্ধভাবে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, ‌‘এই সুযোগ নষ্ট হলে বাংলাদেশ অনেক পিছিয়ে যাবে।’

আজ রবিবার সকালে বিমানবাহিনী সদর দফতরে নৌ ও বিমান বাহিনী নির্বাচনী পর্ষদ ২০২৪-এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

প্রধান উপদেষ্টা বলেন, ছাত্র-জনতার বিপ্লবের মাধ্যমে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে। একে সামনে এগিয়ে যাওয়ার তাগিদ দেন তিনি।

জাতির এই অগ্রযাত্রায় নৌ বাহিনী ও বিমান বাহিনী বরাবরের মতো দক্ষতার সঙ্গে জনগণের পাশে থাকবে এমন আশাবাদ ব্যক্ত করে ড. ইউনূস বলেন, দেশের ক্রান্তিলগ্নে নৌ ও বিমানবাহিনী মানুষের পাশে দাঁড়িয়েছে। এতে তারা আবারও মানুষের আস্থার প্রতীক হিসেবে স্বীকৃতি লাভ করেছে। আগামীতেও জাতি যেন সহযোগিতা পায় সেজন্য দক্ষ নেতৃত্ব দিতে এবারের পরিচালনা পর্ষদকে তা সঠিকভাবে পালন করতে হবে।

বাহিনীতে পদোন্নতির জন্য কর্মকর্তাদের পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলার মান, সততার ওপর গুরুত্বারোপ করতে নির্বাচনী পর্ষদের সদস্যদের নির্দেশনা দেন ড. ইউনূস।

এই বিভাগের আরো খবর