1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
জুয়ার টাকার জন্য স্বর্ণ ব্যবসায়ী খুন - আজকের কাগজ
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৬ অপরাহ্ন

জুয়ার টাকার জন্য স্বর্ণ ব্যবসায়ী খুন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২২
শেয়ার করুন

চাঁদপুরের মতলব দক্ষিণে স্বর্ণ ব্যবসায়ী অমর সরকার হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। সেইসঙ্গে হত্যাকাণ্ডের সাথে জড়িত মূল দুই আসামিকেও গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। উদ্ধার করা হয় ব্যবসয়ীর লুণ্ঠিত ৪০ ভরি স্বর্ণ এবং নগদ ১৮ হাজার টাকা। এছাড়া জব্দ করা হয় হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো অস্ত্র। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় এক সংবাদ সম্মেলনে এ কথা জানান চাঁদপুরের পুলিশ সুপার মিলন মাহমুদ।

তিনি জানান, মূলত হত্যাকারীরা অমর সরকারের দোকানের কর্মচারী অনিক ও হৃদয়। তারা জুয়া খেলায় ঋণগ্রস্ত ছিল। জুয়ার টাকার জন্যই ব্যবসায়ী অমর সরকারকে পূর্বপরিকল্পনা অনুযায়ী ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে তারা। এর আগেও অমর সরকারকে হত্যার চেষ্টা করেছিল এ দুইজন। কিন্তু সুযোগ না পাওয়ায় এবার নতুন করে পরিকল্পনা করে।

পুলিশ সুপার জানান, মাত্র ২৪ ঘণ্টার মধ্যে চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের মূল আসামিদের গ্রেপ্তার করা পুলিশের জন্য একটি মাইলফলক। হত্যাকারীরা এতটাই চতুর যে হত্যার সময় তারা দুজনই হাতে গ্লাভস ব্যবহার করে। যাতে পরবর্তী সময়ে ফিঙ্গারপ্রিন্ট করা হলে এতে তাদের সংশ্লিষ্টতার প্রমাণ না মেলে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- অভিযানে নেতৃত্ব দেওয়া অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) সুদীপ্ত রায়, মতলব সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার ইয়াসির আরাফাত, মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন মিয়া, পুলিশ পরিদর্শক (তদন্ত) মফিজুল ইসলাম খান এবং মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক হাবিবুর রহমান প্রমুখ।

এ বিষয়ে পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) সুদীপ্ত রায় জানান, হত্যাকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ প্রথমে দোকান কর্মচারী জয় বিশ্বাস প্রকাশ অনিককে (২২) জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। নানা কৌশল অবলম্বন করে তাকে জিজ্ঞাসাবাদের ফলে হত্যায় জড়িত অপরজন হৃদয় সূত্রধরকে (২৩) গ্রেপ্তার করা হয়। পরে তাদের স্বীকারোক্তিতে লুণ্ঠিত স্বর্ণ ও নগদ টাকা উদ্ধার এবং হত্যায় ব্যবহৃত ধারালো অস্ত্র জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতরা হত্যাকাণ্ডের দায় স্বীকার করায় আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে পাঠিয়ে দেওয়া হয়।

এর আগে, গত মঙ্গলবার রাতে নারায়ণপুর বাজারের পাশে বাড়িতে যাওয়ার পথে খুন হন স্বর্ণ ব্যবসায়ী অমর সরকার। হত্যাকারী অনিক এবং হৃদয় পুলিশকে জানায়, তারা দুজনই অনলাইন গেমে আসক্ত ছিল। এতে বিভিন্ন সময় জুয়ায় হেরে বিপুল পরিমাণ টাকা ঋণগ্রস্ত হয় তারা। ফলে সেই টাকার জোগান দিতেই পূর্বপরিকল্পনা মোতাবেক স্বর্ণ ব্যবসায়ী অমর সরকারকে গত মঙ্গলবার রাতে গলা এবং হাত-পায়ের রগ কেটে হত্যা করে। পরে তার সঙ্গে থাকা ৪০ ভরি স্বর্ণ এবং নগদ ১৮ হাজার ২০০ টাকা নিয়ে যায়।

নিহত অমর সরকার নারায়ণপুর বাজারে মাধবী শিল্পালয় নামে একটি জুয়েলারি দোকানের মালিক। তার স্ত্রী ছাড়াও দুই শিশুসন্তান রয়েছে।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ব্রেন্ডাস জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ফলাফল
মোট আসন
৩০০

প্রাপ্ত আসন
২৫৮
বিএনপি

২১৩
জামায়াত

৬৮
এনসিপি

স্বতন্ত্র

১১
অন্যান্য

হ্যাঁ
২৪৭৩৬২৮
না
১২৩০৫৬৩০