1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
টানা দ্বিতীয়বার বিশ্বকাপে পাকিস্তানকে হারালো বাংলাদেশের মেয়েরা - আজকের কাগজ
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
সরাইলের ঘটনায় মামলা হলে নিজেকে প্রধান অভিযোগে জড়িত ব্যক্তি করার চ্যালেঞ্জ জানালেন রুমিন ফারহানা পররাষ্ট্র প্রতিমন্ত্রী: বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় জাতিসংঘের সংস্কার সমর্থন করে বাংলাদেশ বিএনপির নোট অব ডিসেন্টে পরিবর্তনের প্রস্তাব থাকলে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর সৃজনশীল খাতকে জাতীয় প্রবৃদ্ধির চালিকাশক্তি করতে চায় সরকার: অর্থমন্ত্রী পল্লবীতে চেকপোস্টে দুই সন্দেহভাজন আটক, বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার গাজীপুরের শ্রীপুরে মাদক সেবনের সময় পুলিশ কনস্টেবলসহ আটক ৩, উদ্ধার ইয়াবা হুথি বিদ্রোহীদের হামলা ও লোহিত সাগরের সংকটে জ্বালানি তেলের দাম ছয় মাসের শীর্ষে তত্ত্বাবধায়ক সরকারের গঠন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: সালাহউদ্দিন আহমদ গরুর নামে দেদারসে বিকাচ্ছিলো ঘোড়ার মাংস! ‘আমি এখন বিএনপি নেতা’, সাংবাদিককে ইউএনও

টানা দ্বিতীয়বার বিশ্বকাপে পাকিস্তানকে হারালো বাংলাদেশের মেয়েরা

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫ ৯:৩৭ পিএম
শেয়ার করুন

কলম্বোতে নারী বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

টানা দ্বিতীয়বারের মতো ওয়ানডে বিশ্বকাপের মঞ্চে পাকিস্তান বধ করলো বাংলাদেশের মেয়েরা।

প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তান নারী দল ৩৮ দশমিক ৩ ওভারে অলআউট হয় মাত্র ১২৯ রানে। ইনিংসের শুরুতেই মারুফা আক্তারের আগুন বোলিংয়ে ধাক্কা খায় পাকিস্তান। প্রথম ওভারেই উমাইমা সোহেল ও সিদরা আমিন এক বলের ব্যবধানে ফিরলে দল চাপে পড়ে যায়। পরে মুনিবা আলি (১৭), রামিন শামিম (২৩), অধিনায়ক ফাতিমা সানা (২২) ও ডায়ানা বেগ (১৬*) কিছুটা প্রতিরোধ গড়লেও বড় সংগ্রহ গড়তে পারেনি পাকিস্তান।

বাংলাদেশের হয়ে স্বর্ণা আক্তার ছিলেন সেরা বোলার। তিনি মাত্র ৩ দশমিক ৩ ওভারে ৩ মেডেনসহ ৫ রান দিয়ে তুলে নেন ৩ উইকেট। নাহিদা আক্তার ৮ ওভারে ১৯ রান খরচ করে নেন ২ উইকেট, মারুফা আক্তারও শুরুতে শিকার করেন ২ উইকেট। এ ছাড়া নিশিতা আক্তার নিশি, রাবেয়া খাতুন ও ফাহিমা খাতুন পান একটি করে উইকেট।

১৩০ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমেও বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। ফারজানা হক মাত্র দুই রান করে আউট হন। এরপর রুবাইয়া হায়দার দারুণ ব্যাটিং করে দলকে স্বস্তি দেন। তিনি ৭৭ বলে ৫৪ রান করেন আটটি চারের সাহায্যে এবং শেষ পর্যন্ত অপরাজিত থেকে জয় নিয়ে মাঠ ছাড়েন।

অধিনায়ক নিগার সুলতানা করেন ২৩ রান। যদিও বড় ইনিংস খেলতে পারেননি কিন্তু দলের জয়ের জন্য যথেষ্ট ছিল তার ইনিংস। শেষ দিকে সোবহানা মোস্তারির ঝোড়ো ২৪ রান (১৯ বলে ৬ চার) দলকে জয়ের দোরগোড়ায় নিয়ে যায়।

বাংলাদেশ ৩ উইকেট হারিয়ে ৩১ দশমিক ১ ওভারে জয় নিশ্চিত করে ১৩১ রান সংগ্রহ করে। পাকিস্তানের হয়ে ডায়ানা বেগ আট ওভারে ১৪ রান দিয়ে ১, ফাতিমা সানা ৮ ওভারে ৩০ রান দিয়ে ১ উইকেট পান। এ ছাড়া রামিন শামিম ৫ ওভারে ২৫ রান দিয়ে ১ উইকেট নেন।

এই বিভাগের আরো খবর