1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
টিকা সনদ না থাকলে তাদের দোকানপাট বন্ধ করে দেওয়া হবে - আজকের কাগজ
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
চুক্তি না হলে সামরিক বাহিনী হামলার জন্য ‘পুরোপুরি’ প্রস্তুত : ট্রাম্প দরপত্র জমা নিয়ে বিএনপির সঙ্গে জামায়াত-এনসিপির মারামারি কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)’র অভিযানে ৭২ লক্ষ টাকা মুল্যের ভারতীয় শাড়ি আটক মানবিক বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর জামিন এসএসসির প্রথম দিনে বহিষ্কার ৬ শিক্ষার্থী, ১ পরিদর্শক ট্রাইব্যুনালে ঘুষকাণ্ডে প্রসিকিউটর সাইমুমের বিরুদ্ধে প্রমাণ মিলেছে পুলিশ সুপার পদমর্যাদার ৬ কর্মকর্তাকে বদলি ‘বিশ্ব অর্থনীতিতে ফুটবল বিশ্বকাপের প্রভাব ৮০ বিলিয়ন ডলার’ পরীক্ষায় বাড়তি সুবিধা থেকে বঞ্চিত দৃষ্টি প্রতিবন্ধী মিতু জ্বালানি সংকটে অটোরিকশা ভালো সাপোর্ট দিচ্ছে : ডা. জাহেদ উর রহমান

টিকা সনদ না থাকলে তাদের দোকানপাট বন্ধ করে দেওয়া হবে

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২২ ১:৩৩ পিএম
শেয়ার করুন

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, ‘গণহারে করোনা প্রতিরোধের টিকাদান চলছে। আগে টিকা নিতে অনেক কাগজপত্র দেখাতে হত। ‘কাগজপত্র নেই, হারিয়ে গেছে’ এইসব অজুহাতে অনেকেই টিকা গ্রহণ করেনি। এখন এসব কাগজপত্রের কোনো প্রয়োজন নেই।

একটা ফোন নাম্বার থাকলেই টিকা পাওয়া যাচ্ছে। অনুগ্রহ করে সবাই টিকা নিন। বন্ধের দিনগুলাতেও আমাদের টিকা কেন্দ্র খোলা। ’

এ সময় তিনি বলেন, ‘এত সহজ করার পরও যারা টিকা নেবেন না তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। ’ যে সব দোকান মালিক ও কর্মচারী অন্তত একডোজ করোনা টিকা গ্রহণের প্রমাণ দেখাতে পারবেন না তাদের দোকানপাট বন্ধ করে দেওয়া হবে।

আজ শুক্রবার দক্ষিণখানের কসাই বাড়ি রেলগেইট এলাকায় একটি গণটিকা কেন্দ্রের কার্যক্রম পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, টিকা নিলে টাকা লাগে না, কেউ ক্ষতিগ্রস্ত হয় না। বরং পরিবার ও দেশের মানুষ সুরক্ষিত থাকে। নিজের ও অন্যের সুরক্ষা নিশ্চিত করতে সবার টিকা নিতে হবে।

মেয়র আতিকুল ইসলাম শুক্রবার সকাল থেকে অঞ্চল-১, ৭ ও ৮ এলাকায় স্থাপিত ডিএনসিসির টিকা কেন্দ্রগুলো পরিদর্শন করেন। পরিদর্শন শেষে মেয়র বলেন, ‘সাধারণত শুক্রবারে টিকা প্রদান বন্ধ থাকে। কিন্তু বিভিন্ন পেশার মানুষ সপ্তাহের অন্যান্য দিন ব্যস্ত থাকায় তাদের কথা বিবেচনা করে শুক্রবারও উত্তর সিটি কর্পোরেশনের অফিস খোলা রাখা হয়েছে। এতে সারা মিলেছে। আগামীকাল শনিবারও গণটিকা কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *