1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
টেকনাফে নাফ নদীর পোল্ডার পুনর্বাসন নিয়ে মতবিনিময়, বেড়িবাঁধ পরিদর্শনে পানি সম্পদমন্ত্রী - আজকের কাগজ
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
শিরোনাম:
স্ত্রীকে দাহ্য পদার্থ দিয়ে শরীর ঝলসে ২ দিন ঘরে আটকে রাখার অভিযোগ, স্বামী আটক গাজী নজরুলের এমপি পদ নির্ভর করছে পুলিশের পদক্ষেপের ওপর: স্পিকার কুড়িগ্রামে চার্জার খুলতে গিয়ে প্রাণ গেল যুবকের লংমার্চে গিয়ে গাড়ির টোল দেয়নি বিরোধী দল: রিজভী পুলিশে বড় রদবদল: ঊর্ধ্বতন ৩১ কর্মকর্তাকে বদলি ও পদায়ন ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৭২ রিমান্ড শেষে গাজী নজরুলের প্রথম স্ত্রী মাকছুদা কারাগারে জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে সস্ত্রীক অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী অপ্রতিম হত্যাকাণ্ডে আসামিদের পক্ষে লড়বেন না কোনো আইনজীবী চরফ্যাশনে ব্যবসায়ীর বিরুদ্ধে সাংবাদিকের অপপ্রচার প্রতিবাদে সংবাদ সম্মেলন

টেকনাফে নাফ নদীর পোল্ডার পুনর্বাসন নিয়ে মতবিনিময়, বেড়িবাঁধ পরিদর্শনে পানি সম্পদমন্ত্রী

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ৬:৪৭ পিএম
শেয়ার করুন

কক্সবাজারের টেকনাফে নাফ নদী বরাবর পোল্ডারসমূহের পুনর্বাসন প্রকল্প নিয়ে সুবিধাভোগী ও স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে শাহপরীরদ্বীপ পশ্চিমপাড়া বেড়িবাঁধ পরিদর্শন করেছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় টেকনাফ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। পানি সম্পদ মন্ত্রণালয়ের আওতায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বাস্তবায়নাধীন ‘কক্সবাজার জেলার বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত নিরাপত্তা উন্নত করার জন্য উখিয়া ও টেকনাফ উপজেলায় নাফ নদী বরাবর পোল্ডারসমূহের (৬৭/এ, ৬৭, ৬৭/বি ও ৬৮) পুনর্বাসন প্রকল্প (২য় সংশোধিত)’-এর আওতায় এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। বিশেষ অতিথি ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ ও কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। এ ছাড়া বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান, পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা এবং স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় পোল্ডার পুনর্বাসন, বেড়িবাঁধের বর্তমান অবস্থা, নদীভাঙন, প্রকল্প বাস্তবায়ন এবং স্থানীয় জনগণের সমস্যা ও প্রত্যাশা নিয়ে আলোচনা হয়। সুবিধাভোগী ও স্থানীয় বাসিন্দারা প্রকল্প বাস্তবায়ন নিয়ে তাঁদের বিভিন্ন মতামত ও সমস্যার কথা তুলে ধরেন।

সভায় পানি সম্পদমন্ত্রী বলেন, সীমান্ত সড়ক ও পোল্ডার পুনর্বাসন প্রকল্পে ইতোমধ্যে বিপুল অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। বিভিন্ন সময়ে প্রকল্প সংশোধন ও অতিরিক্ত বরাদ্দের পরও এটি জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজে আসেনি। একটি প্রকল্প বারবার সংশোধন ও অতিরিক্ত বরাদ্দ দেওয়ার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন রয়েছে।

মন্ত্রী বলেন, জনস্বার্থে প্রকল্পটি নিয়ে নতুন করে সিদ্ধান্ত নিতে হবে। সীমান্ত নিরাপত্তা, বন্যা নিয়ন্ত্রণ, নদী খননসহ জনগণের প্রয়োজনীয় বিষয়গুলো বিবেচনায় নিয়ে প্রকল্পের কাজ নতুনভাবে এগিয়ে নেওয়া হবে। তবে এর আগে কারিগরি সমীক্ষা ও প্রয়োজনীয় যাচাই-বাছাই সম্পন্ন করা হবে।

তিনি আরও বলেন, কৃষি, মানুষের জীবন-জীবিকা ও পরিবেশ—সবকিছু বিবেচনায় নিয়েই প্রকল্প বাস্তবায়ন করতে হবে। স্থানীয় জনগণের সহযোগিতা নিয়ে প্রকল্পটি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।

মতবিনিময় সভা শেষে দুপুর দেড়টার দিকে মন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা শাহপরীরদ্বীপ পশ্চিমপাড়া বেড়িবাঁধ পরিদর্শন করেন। এ সময় তাঁরা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং বেড়িবাঁধের বর্তমান অবস্থা, নদীভাঙন ও বিভিন্ন সমস্যার বিষয়ে খোঁজ নেন।

এই বিভাগের আরো খবর