1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
ট্রিলিয়ন ডলারের অর্থনীতির পথে দেশ, বিদেশি বিনিয়োগের আহবান প্রধানমন্ত্রীর - আজকের কাগজ
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
নওগাঁয় চার হাজার ট্যাপেন্টাডল উদ্ধার,পাঁচ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী আটক সালমান মুক্তাদির ইস্যুতে মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার দখলবাজি-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি দফায় দফায় হামলা, ধ্বংসস্তূপ থেকে যেভাবে বেঁচে ফিরলেন মোজতবা খামেনি হাফপ্যান্ট পরায় অ্যাথলেট প্রশিক্ষককে মেট্রোস্টেশনে হেনস্তার অভিযোগ পুলিশের বিরুদ্ধে পুলিশের নিষ্ক্রিয়তা ও দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ : বিপ্লব কুমারের সম্পদ বিবরণী দাখিলের আদেশ আওয়ামী লীগের স্টাইলে বক্তব্য দিচ্ছে বিরোধী দল : মুক্তিযুদ্ধমন্ত্রী সংবিধানে ফিরছে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা’; জানুয়ারিতে সংশোধন বিল, পাস হলেই গণভোট চরফ্যাশনে ব্যবসায়ীর গলা ও পেট কাটা মরদেহ উদ্ধার, সন্দেহভাজন নারীকে পিটিয়ে গুরুতর আহত, ঘরে বিক্ষুব্ধ জনতার আগুন

ট্রিলিয়ন ডলারের অর্থনীতির পথে দেশ, বিদেশি বিনিয়োগের আহবান প্রধানমন্ত্রীর

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬ ৭:৫০ পিএম
শেয়ার করুন

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে এক ট্রিলিয়ন ডলারের শক্তিশালী অর্থনীতিতে রূপান্তরের লক্ষ্য সামনে রেখে বিদেশি বিনিয়োগকারীদের জন্য দরজা উন্মুক্ত করার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শুধু ক্ষণস্থায়ী বিনিয়োগ আকর্ষণ নয়, বরং বিনিয়োগকারীদের সঙ্গে দীর্ঘস্থায়ী ও টেকসই বাণিজ্য সম্পর্ক গড়ে তোলাই তার সরকারের মূল উদ্দেশ্য।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ‘এফআইসিসিআই এফডিআই সম্মেলন ২০২৬’-এর উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফআইসিসিআই) ‘বাংলাদেশে কর্মসংস্থান ও সমৃদ্ধির লক্ষ্যে বৈদেশিক বিনিয়োগ ত্বরান্বিতকরণ’ শীর্ষক এ সম্মেলনের আয়োজন করে।

আন্তর্জাতিক অঙ্গনের প্রতিনিধি, দেশি-বিদেশি করপোরেট প্রধান ও ব্যবসায়ী নেতাদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, দেশি বা বিদেশি—যেকোনো উদ্যোক্তা বাংলাদেশে মূলধন বিনিয়োগ করলে সরকার সময়োপযোগী নীতিমালা, প্রশাসনিক সহযোগিতা ও আইনি সুরক্ষা নিয়ে তাদের পাশে থাকবে। এটি কেবল কোনো মুখরোচক রাজনৈতিক আশ্বাস নয়, বরং সরকারের সুনির্দিষ্ট অঙ্গীকার।

রাজনীতিতে আসার আগে নিজের ব্যবসায়িক অভিজ্ঞতার কথা স্মরণ করে তিনি উল্লেখ করেন, ব্যবসায়িক সাফল্য শুধু উদ্যোক্তার দক্ষতা বা আশ্বাসের ওপর নির্ভর করে না; বরং প্রবৃদ্ধি-সহায়ক সরকারি নীতিমাই এর প্রধান চালিকাশক্তি। দেশে বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে কর ব্যবস্থা সহজ করা, অর্জিত মুনাফা নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া ঝামেলামুক্ত করা, লাল ফিতার দৌরাত্ম্য দূর করা এবং সরকারি সেবা ডিজিটালাইজেশনের কাজ পুরোদমে চলছে বলেও জানান তিনি।

নবায়নযোগ্য শক্তি, ওষুধ, ডিজিটাল সেবা, কৃষি-প্রক্রিয়াজাতকরণ ও লজিস্টিকস খাতকে অগ্রাধিকার দিয়ে বাংলাদেশকে একটি বড়ো অর্থনৈতিক হাব হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে সুদৃঢ় ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি গঠনে বিশ্বমানের এই অগ্রযাত্রায় বিদেশি বিনিয়োগকারীদের অংশীদার হওয়ার আহবান জানান তিনি।

এই বিভাগের আরো খবর