1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
ঢাকার আকাশে সূর্যের দেখা - আজকের কাগজ
বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের এই অভয়ারণ্য উচ্ছেদে অভিযান অব্যাহত থাকবে: র‍্যাব মহাপরিচালক ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাট কিনতে ১ কোটি টাকা দিচ্ছে সরকার একদিনের ব্যবধানে স্বর্ণের দামে রেকর্ড পদ্মা সেতুতে টোল আদায়ে ইতিহাস বাংলাদেশের পরিবর্তন করতে হলে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে : নৌপরিবহন উপদেষ্টা ঢাকার ১৩টি আসনে প্রার্থিতা প্রত্যাহার ৮ প্রার্থীর কুমিল্লায় বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা দোয়া ও মিলাদ মাহফিল আসল পরিচয় মিলল ‘সিরিয়াল কিলার’ সম্রাটের, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য ক্ষমতার জন্য নয়, মানুষের কল্যাণে রাজনীতি করি : তারেক রহমান নির্বাচন নিয়ে যারা সংশয় প্রকাশ করছেন, তাদের ইতিহাস আমরা জানি : প্রেসসচিব

ঢাকার আকাশে সূর্যের দেখা

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫
শেয়ার করুন

রাজধানীতে টানা দুদিন পর সূর্যের দেখা মিলেছে। বেড়েছে তাপমাত্রাও। কুয়াশা না থাকায় স্বাভাবিক জীবনে ফিরেছে সব শ্রেণি-পেশার মানুষ। পৌষের শুরু থেকেই রাজধানীতে সেভাবে শীত আঁচ করা যায়নি।

তবে নতুন বছরের প্রথমদিন থেকে শীত বেশি অনুভূত হচ্ছিল।

আজ শনিবার (৪ জানুয়ারি) ভোরে রাজধানীতে শীত অনুভূত হলেও তেমনটা ছিল না কুয়াশার চাপ। সকাল ৮টার পর দেখা মেলে সূর্যের। স্বাভাবিক দিনের মতো কাজে বেরিয়েছেন শ্রমজীবীরা।

এদিকে, রাজশাহী, পাবনা, বগুড়া, নওগাঁ এবং কুষ্টিয়া জেলাসহ রংপুর বিভাগের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। সেটি আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। আবহাওয়া অফিস জানিয়েছে, আজ দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

পরদিন রবিবারও (৫ জানুয়ারি) দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

তবে এর পরদিন সোমবার (৬ জানুয়ারি) দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এ কদিন ঘন কুয়াশার কারণে সারা দেশের কোথাও কোথাও দিবাভাগে শীতের অনুভূতি বিরাজ করতে পারে।

এছাড়া আবহাওয়া অফিস আরো বলছে, এ কদিন মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সামায়িকভাবে ব্যাহত হতে পারে।

তবে আগামী মঙ্গলবারের (৭ জানুয়ারি) দিকে দেশের উত্তরাংশে হালকা বৃষ্টি অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে।

এ সময়ের শেষের দিকে রাত ও দিনের তাপমাত্রা কমতে পারে।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *