1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
ঢাকার প্রধান সড়কে ব্যাটারিচালিত রিকশা চলতে পারবে না: মোহাম্মদ এজাজ - আজকের কাগজ
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
নিরাপত্তা উদ্বেগে পাকিস্তান যাচ্ছেন না জেডি ভ্যান্স: ট্রাম্প বিগত সময়ের অপরাধ অনুসন্ধানে বিচারিক কমিশন গঠন করা হবে: জবি উপাচার্য কুড়িগ্রামে ৭৬ কেজি গাঁজাসহ আটক ১ চৌদ্দগ্রামে পিআইও’র বিরুদ্ধে নামমাত্র কাজ দেখিয়ে বরাদ্দের অর্থ লুট,অনিয়ম ও দুর্নীতির অভিযোগ কুড়িগ্রামে বাইক চোরচক্র ধরা, ৯ গ্রেপ্তার চার দাবিতে ববি শিক্ষার্থীদের ঢাকা–কুয়াকাটা মহাসড়ক অবরোধ, জনসাধারণের ভোগান্তি রাণীশংকৈলে শাটারিং খুলতে গিয়ে সেফটি ট্যাংকে পড়ে শ্রমিকের মৃত্যু মেরিন ড্রাইভে ভাড়ায় চালিত গাড়িতে আগুন: বেঁচে গেল যাত্রীরা খাল খননের মাধ্যমে কৃষি জমি তিন ফসলিতে রূপান্তর করা হবে: আবুল কালাম এমপি খাল খননে যশোর ও সিলেটে যাচ্ছেন প্রধানমন্ত্রী

ঢাকার প্রধান সড়কে ব্যাটারিচালিত রিকশা চলতে পারবে না: মোহাম্মদ এজাজ

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫ ১২:৩৩ পিএম
শেয়ার করুন

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ বলেছেন, ঢাকার প্রধান সড়কে কোনো ব্যাটারিচালিত রিকশা চলতে পারবে না। তবে শহরের অভ্যন্তরের সড়কে চলবে স্ট্যান্ডার্ড মডেলের অনুমোদিত ব্যাটারিচালিত রিকশা।

মঙ্গলবার ডিএনসিসি আয়োজিত ব্যাটারিচালিত রিকশার (ই-রিকশা) স্ট্যান্ডার্ড মডেল ও প্রোটোটাইপ নির্মাণের বিষয়ে হালনাগাদ অগ্রগতি এবং ভবিষ্যৎ করণীয় নির্ধারণ শীর্ষক সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রাজধানীর সড়কে শৃঙ্খলা ফিরতে ও যানজট নিরসনে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানিয়ে ডিএনসিসি প্রশাসক বলেন, ব্যাটারিচালিত রিকশার (ই-রিকশা) স্ট্যান্ডার্ড মডেল ও নীতিমালা প্রস্তুতের জন্য অল্প সময়ের মধ্যে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হবে।

সভায় বুয়েটের বিইপিআরসি ইজিবাইক প্রজেক্ট নতুন স্ট্যান্ডার্ডাইজ মডেলের তিন চাকার স্বল্প গতিতে ই-রিকশার টাইপ-অনুমোদন ও রেজিস্ট্রেশন প্রস্তাব প্রণয়ন করা হয়েছে। এই প্রস্তাব অনুযায়ী প্রোটোটাইপ প্রস্তুত করতে প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোকে আহ্বান জানানো হয়েছে।

সভায় ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ কামরুজ্জামান, প্রধান প্রকৌশলী ব্রিগে. জেনা. মঈন উদ্দিন, ডিএনসিসির মহাব্যবস্থাপক (পরিবহন) আব্দুল্লাহ আল মাসুদ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *