1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
থানায় ডেকে নারীর কাছে ঘুস নেওয়ায় ওসি ক্লোজড - আজকের কাগজ
রবিবার, ০৩ মে ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন

থানায় ডেকে নারীর কাছে ঘুস নেওয়ায় ওসি ক্লোজড

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ২ মে, ২০২৬ ৯:৪২ পিএম
শেয়ার করুন

‘থানায় ডেকে নারীর কাছে ঘুস নেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে” শিরোনামে যুগান্তরে সংবাদ প্রকাশের পর রাজধানীর মিরপুর মডেল থানার ওসি মোহাম্মদ গোলাম আজমকে ক্লোজ করা হয়েছে।

গত ২৭ এপ্রিল যুগান্তর অনলাইনে ‘থানায় ডেকে নারীর কাছে ঘুস নেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে’ শিরোনামে সংবাদটি প্রকাশ করা হয়।

প্রতিবেদন প্রকাশের তিন দিন পর মিরপুর মডেল থানার ওসি গোলাম আজকে প্রত্যাহার করা হয়েছে। শুক্রবার (১ মে) ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার স্বাক্ষরিত আদেশে তাকে প্রত্যাহার করা হয়।

ওই আদেশে বলা হয়েছে, ঢাকায় কর্মরত নিরস্ত্র পুলিশ পরিদর্শক মোহাম্মদ গোলাম আজমকে প্রশাসনিক কারণে শুক্রবার (১ মে) ডিএমপির সদর দপ্তর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত করা হলো।

জানা গেছে, মিরপুরে সামসাদ আরা সাথী নামে এক নারী ব্যবসায়ীকে থানায় ডেকে ৫ লাখ টাকা ঘুস নেওয়ার অভিযোগ উঠেছে এক ওসির বিরুদ্ধে। মিরপুর মডেল থানার একটি মার্কেটের বিষয়ে অভিযোগ দিলে- মামলা ও আসামি ধরার কথা বলে ওই নারীর কাছ থেকে ২ দফা ঘুস নেন মিরপুর মডেল থানার ওসি মোহাম্মদ গোলাম আজম। এ ঘটনায় রোববার (২৬ এপ্রিল) ভুক্তভোগী ওই নারী ডিএমপি কমিশনারের কাছে একটি লিখিত অভিযোগ দেন।

এ ব্যাপারে মিরপুর মডেল থানার ওসি গোলাম আজমের কাছে জানতে চাইলে বলেন, সাথী নামে এক নারী তার মার্কেটের সমস্যা নিয়ে আমার কাছে আসেন। কাউকে মার্কেট দখল করে দেওয়া কিংবা মার্কেটের ভাড়া তুলে দেওয়া আমার কাজ না। আমি কারও কাছ থেকে টাকা নেইনি। এটি ভিত্তিহীন।

বিষয়টি নিশ্চিত করে ডিএমপির মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মোস্তাক সরকার বলেন, মিরপুর মডেল থানার ওসিকে ডিএমপিতে সংযুক্ত করা হয়েছে। নতুন কাউকে দায়িত্ব দেওয়া হয়নি।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *