1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
দারুস সালামে বাসার জানালা দিয়ে গুলি, নারী আহত অস্ত্রসহ গ্রেপ্তার তিন - আজকের কাগজ
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
সংসদে দুই বিলের প্রতিবাদে বিরোধী দলের ওয়াকআউট র‍্যাব থেকে এসআরবি বিলুপ্তির নামে অধিকতর জবাবদিহিহীন ব্যাটালিয়নে টিআইবির উদ্বেগ আ. লীগ নেতার গাড়িতে লং মার্চে অংশ নিয়েছে নাসীরুদ্দীন পাটওয়ারী রাষ্ট্র মালিকানাধীন ৬ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা : অর্থমন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৫৮ নতুন রোগী অস্ত্র, মাদক নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা রক্ষায় প্রথম পুরস্কার পেয়েছে কুমিল্লার পুলিশ সুপার আনিসুজ্জামান পিপিএম কুবিতে র‍্যাগিং ইস্যুতে দুই পক্ষের আপস, অভিযোগ প্রত্যাহারের আবেদন বল্লালবাড়িতে ডিবির অভিযান: ১৪০ বোতল এস্কাফসহ গ্রেপ্তার ২ কুমিল্লায় ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৯৫৮ পিস ইয়াবা, ৪২ কেজি গাঁজা ও হুইস্কিসহ ৩৪ মাদক কারবারি গ্রেপ্তার হিলিতে বিভিন্ন মামলায় ৬ আসামি গ্রেপ্তার

দারুস সালামে বাসার জানালা দিয়ে গুলি, নারী আহত অস্ত্রসহ গ্রেপ্তার তিন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬ ২:০৯ পিএম
শেয়ার করুন

রাজধানীর দারুস সালাম থানাধীন এলাকায় নিজ বাসায় গুলিবিদ্ধ হয়ে জেসমিন আক্তার (৩৮) নামে এক নারী আহত হয়েছেন। শনিবার (৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

আহত জেসমিন আক্তার গৃহিণী। তার স্বামীর নাম আব্দুল মান্নান। তিনি দারুস সালাম থানাধীন মাতবরবাড়ি মসজিদের সামনে আমিনুল ডাক্তারের টিনশেড বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন। তার স্থায়ী ঠিকানা ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার উত্তর দাল্লা গ্রামে।

প্রাপ্ত তথ্যানুযায়ী, শনিবার রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটের দিকে জেসমিন আক্তার বাসার জানালা খোলা রেখে টেলিভিশন দেখছিলেন। এ সময় হঠাৎ খোলা জানালা দিয়ে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা গুলি করে পালিয়ে যায়। এতে তার ডান হাতে গুলি লাগে এবং তিনি আহত হন।

ঘটনার পর স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাত ১০টা ৫০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। বর্তমানে তিনি জরুরি বিভাগের ৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে, এ ঘটনায় অস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার এবং আলামত উদ্ধারের কথা জানিয়েছে র‌্যাব-৪। এ বিষয়ে বিস্তারিত জানাতে রোববার (৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর কাওরান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে।

র‌্যাব-৪-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান, পিএসসি, পদাতিক প্রেস ব্রিফিংয়ে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরবেন বলে জানানো হয়েছে।

ঘটনার কারণ, গুলি ছোড়ার সঙ্গে গ্রেপ্তার ব্যক্তিদের সম্পৃক্ততা এবং উদ্ধার হওয়া অস্ত্র ও আলামত সম্পর্কে প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত তথ্য জানানো হতে পারে।

এই বিভাগের আরো খবর