1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
দীপু মনিকে যে কারণে হাতকড়া পরানো হলো না - আজকের কাগজ
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
কাস্পিয়ানের প্রতিশোধ নিতে ইউক্রেনের বন্দরে হামলার পরিকল্পনা করেছিল ইরান ১৬ হাজার কোটি টাকার জ্বালানি তেল আমদানির অনুমোদন পিএসসির ৮ ক্যাটাগরির পদে ৩১ জুলাইয়ের নিয়োগ পরীক্ষা স্থগিত ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস ভারতে পালাতে গিয়ে যেভাবে গ্রেপ্তার ডেভিড ইমন ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচিতে তথ্য সংগ্রহকারী নিয়োগে মৌখিক পরীক্ষা ১ আগস্ট সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে চায় ঢাকা-দিল্লি: পররাষ্ট্রমন্ত্রী ঝিনাইগাতীতে ভাতিজার হাতে চাঁচি খুন মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে আউটডোর বন্ধ করে কর্মস্থল ফাঁকি,৭ জন ডাক্তারকে শোকজ কুবি শিক্ষক সমিতির নতুন আহ্বায়ক ড. শামীমা নাসরিন

দীপু মনিকে যে কারণে হাতকড়া পরানো হলো না

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪ ১:৩৩ পিএম
শেয়ার করুন

হত্যা মামলায় সাবেক সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনির চার দিন এবং সাবেক যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়ের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগ উদ্দিন শুনানি শেষে এ রিমান্ড আদেশ দেন।

রাজধানীর মোহাম্মদপুরের দোকানি আবু সায়েদকে হত্যা মামলায় আজ বিকেল ৩টা ২০ মিনিটের দিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয় তাদের। এ সময় উপস্থিত আইনজীবীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। ভিড় ঠেলে তাদের আদালতের হাজতখানায় রাখা হয়। পরে সেখান থেকে আদালতের দ্বিতীয় তলায় এজলাস কক্ষে নেওয়া হয়।

আসামিদের এজলাসে ডকে ওঠানোর পর দেখা যায়, দীপু মনির হাতকড়া নেই। এ ছাড়া আরিফ খান জয়ের এক হাতে ছিল হাতকড়া। তাদের দুজনকে হাতকড়া পরাতে হট্টগোল শুরু করেন বিএনপি-জামায়াতপন্থী আইনজীবীরা। তাদের দাবির মুখে জয়কে হাতকড়া পরানো হয়। তবে ‘নারী বিবেচনায়’ দীপু মনিকে হাতকড়া পরানো হয়নি।

রিমান্ড শুনানির একপর্যায়ে বিচারকের সঙ্গে কথা বলতে চান আসামি জয়। তবে আইনজীবীদের তোপের মুখে তিনি কিছু বলতে পারেননি। তবে দীপু মনি ডকের কোণায় মাথা নিচু করে ছিলেন। তিনি কোনো কথা বলেননি। পুরোটা সময় তাদের দুজনকে ঘিরে রাখে পুলিশ।

মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদ পুর থানার পরিদর্শক তোফাজ্জল হোসেন প্রত্যেক আসামির ১০ দিন করে রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে তাদের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এই বিভাগের আরো খবর