1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
দুই বছর কারাভোগ শেষে ৯ বাংলাদেশি নারী ভারত থেকে ফিরলেন - আজকের কাগজ
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
শিরোনাম:
কাস্পিয়ানের প্রতিশোধ নিতে ইউক্রেনের বন্দরে হামলার পরিকল্পনা করেছিল ইরান ১৬ হাজার কোটি টাকার জ্বালানি তেল আমদানির অনুমোদন পিএসসির ৮ ক্যাটাগরির পদে ৩১ জুলাইয়ের নিয়োগ পরীক্ষা স্থগিত ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস ভারতে পালাতে গিয়ে যেভাবে গ্রেপ্তার ডেভিড ইমন ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচিতে তথ্য সংগ্রহকারী নিয়োগে মৌখিক পরীক্ষা ১ আগস্ট সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে চায় ঢাকা-দিল্লি: পররাষ্ট্রমন্ত্রী ঝিনাইগাতীতে ভাতিজার হাতে চাঁচি খুন মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে আউটডোর বন্ধ করে কর্মস্থল ফাঁকি,৭ জন ডাক্তারকে শোকজ কুবি শিক্ষক সমিতির নতুন আহ্বায়ক ড. শামীমা নাসরিন

দুই বছর কারাভোগ শেষে ৯ বাংলাদেশি নারী ভারত থেকে ফিরলেন

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪ ২:৫৯ পিএম
শেয়ার করুন

ভারতে ২ বছর কারাভোগের পর পাচার হওয়া ৯ বাংলাদেশি নারী বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফেরত দিয়েছে ভারতীয় পুলিশ। আজ শুক্রবার সকালে আনুষ্ঠানিকভাবে তাদের গ্রহণ করেছে বেনাপোল পুলিশ ইমিগ্রেশন।

চারের শিকার নারীরা হলেন- তনি খাতুন (১৮), রোজিনা খাতুন (১৬), সুলতানা খাতুন (১৭), লামিয়া খাতুন (১৬), সিমা খাতুন (১৮), আনোয়ারা খাতুন (১৮), সোনিয়া খতিুন (১৭), শাহিরন খাতুন (১৬) ও জাহানারা খাতুন (১৮)। উভয়ের বাড়ি কিশোরগঞ্জ, খুলনা ও নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন স্থানে।

ফেরত আসা জাহানারা খাতুন জানান, তারা ভালো চাকরির আশায় গত আড়াই বছর আগে দালালের খপ্পরে পড়ে অবৈধপথে ভারতে যান। পরে তারা দেশে অবৈধভাবে অনুপ্রবেশ করার অপরাধে কোলকাতা পুলিশ তাদের আটক করে জেলহাজতে পাঠায়। সেখান থেকে ‘রেসকিউ ফাউন্ডেশন’ নামের ভারতের একটি এনজিও সংস্থা তাদের ছাড়িয়ে নিয়ে নিজস্ব শেল্টার হোমে রাখে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের পরিদর্শক (তদন্ত) ওমর ফারুক মজুমদার জানান, ভারত সরকারের দেওয়া ট্রাভেল পারমিটের মাধ্যমে ফেরত আসা ৯ বাংলাদেশি নারীকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে যশোরের দুটি মানবাধিকার সংস্থা তাদের গ্রহণ করে তাদের পরিবারের কাছে পৌঁছে দেওয়ার জন্য।

এনজিও সংস্থা যশোর জাস্টিস অ্যান্ড কেয়ার কর্মকর্তা আরিফা আক্তার ও রাইটস যশোর কর্মকর্তা তৌফিকুজ্জামান বলেন, ফেরত আসাদের বেনাপোল থানা থেকে গ্রহণ করে যশোরে আমাদের নিজস্ব শেল্টার হোমে রাখা হবে। পরে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এই বিভাগের আরো খবর