1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
দেশে ফিরেছেন সাড়ে ২৯ হাজারের বেশি হাজি, মোট মৃত্যু ৪৬ - আজকের কাগজ
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম:
দেশের সব প্রতিষ্ঠান ও অর্থনীতি ফ্যাসিস্ট সরকার ধ্বংস করে গেছে : প্রধানমন্ত্রী ডিএনসিসির সাড়ে ৪ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা বিদেশি শিক্ষার্থী ও সাংবাদিকদের ভিসার মেয়াদ সীমিত করছে ট্রাম্প প্রশাসন খেলাপির জামিনদার হলেও প্রার্থিতা বাতিল করবে ইসি শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই, দেশে ফিরলেই গ্রেপ্তার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ম্যারাডোনাকে জয় উৎস্বর্গ করে মেসি বললেন ‘ফাইনাল হবে সমানে সমান’ কুড়িগ্রামে নিজ ঘরে আগুন দিয়ে অস্ত্র হাতে যুবকের তাণ্ডব বেরোবিতে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস ২০২৬ পালিত ববি হলে শিবিরকর্মীর ওপর মব সৃষ্টি, ছাত্রদল সভাপতিসহ ২০-২৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ খেলাপি ঋণ কমাতে বিশেষ ‘এক্সিট পলিসি’ চালু

দেশে ফিরেছেন সাড়ে ২৯ হাজারের বেশি হাজি, মোট মৃত্যু ৪৬

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : শুক্রবার, ৫ জুন, ২০২৬ ৯:৩৮ পিএম
শেয়ার করুন

চলতি বছরের হজ সম্পন্ন হওয়ার পর গতকাল বৃহস্পতিবার (৪ জুন) পর্যন্ত মোট ২৯ হাজার ৬৯৪ জন বাংলাদেশি হাজি সৌদি আরব থেকে দেশে ফিরেছেন। তিনটি নির্ধারিত এয়ারলাইন্সের মাধ্যমে মোট ৭১টি ফিরতি ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমানের ২৪টি, সৌদিয়া এয়ারলাইন্সের ২৮টি এবং ফ্লাইনাসের ১৯টি।

হজ অফিসের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় ৩,৩২৮ জন এবং বেসরকারি ট্রাভেল এজেন্সির মাধ্যমে ২৬,৩৬৬ জন হাজি দেশে ফিরেছেন।

চলতি বছরের হজে সৌদি আরবে মোট ৪৬ জন বাংলাদেশি হাজির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৩০ জন পুরুষ ও ১৬ জন নারী, যার মধ্যে মক্কায় ৩৫ জন ও মদিনায় ১১ জন মারা গেছেন। জেদ্দা, মিনা বা মুজদালিফায় কেউ মারা যায়নি।এছাড়া বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ২৬২ জন হাজি চিকিৎসা নিয়েছেন এবং ২৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছরের হজ কার্যক্রম শুরু হয়েছিল ১৮ এপ্রিল এবং তা শেষ হয় ২১ মে। ফিরতি ফ্লাইট শুরু হয়েছে ৩০ মে থেকে এবং তা চলবে ৩০ জুন পর্যন্ত।

এই বিভাগের আরো খবর