1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
দোকানপাট বন্ধে সরকারি সিদ্ধান্তই বহাল - আজকের কাগজ
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১২:১৫ অপরাহ্ন

দোকানপাট বন্ধে সরকারি সিদ্ধান্তই বহাল

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬ ৭:৩১ পিএম
শেয়ার করুন

যুদ্ধ পরিস্থিতিতে দেশের জ্বালানি সংকট মোকাবেলায় সন্ধ্যা ৬টার মধ্যে দোকান ও শপিং মল বন্ধের সরকারি সিদ্ধান্তই বলবৎ থাকবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

শনিবার (৪ এপ্রিল) রাজধানীর বিদ্যুৎ ভবনে দোকান ও শপিং মল ব্যবসায়ী মালিক সমিতির নেতাদের সঙ্গে এক বৈঠক শেষে তিনি এ কথা জানান।

বৈঠকে মন্ত্রী জানান, মধ্যপ্রাচ্য পরিস্থিতির কারণে সৃষ্ট জ্বালানি সংকট ও বিদ্যুৎ সাশ্রয়ে এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপাতত পরিস্থিতি বিবেচনায় এই সময়সীমা পরিবর্তনের কোনো সুযোগ নেই।

ব্যবসায়ীদের জাতীয় স্বার্থে সরকারের এই সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানান তিনি।

বৈঠক শেষে দোকান মালিক সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, তারা সরকারের এই সিদ্ধান্তের প্রতি একাত্মতা প্রকাশ করছে। দেশের বর্তমান বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি বিবেচনায় সন্ধ্যা ৬টা পর্যন্ত দোকান খোলা রাখার নির্দেশ মেনে নেওয়ার কথা নিশ্চিত করেছেন সমিতির নেতারা। তবে পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তীতে সময়সীমা পুনর্নির্ধারণের বিষয়ে আলোচনার অনুরোধ জানানো হয়েছে।

এর আগে সরকার জ্বালানি সাশ্রয়ে সব ধরনের অফিস সময় ও বাজার বন্ধের সময় নির্দিষ্ট করে দেয়। সেই অনুযায়ী সন্ধ্যা ৬টার পর সব ধরনের শপিং মল ও বাণিজ্যিক বিতান বন্ধ রাখার বিষয়টি বাধ্যতামূলক করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে এই সিদ্ধান্ত বাস্তবায়নে নিয়মিত তদারকি করা হবে বলেও বৈঠকে জানানো হয়।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *