1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
দ্বিতীয় দফায় ইরানে হামলা যুক্তরাষ্ট্রের, পাল্টা জবাব আইআরজিসির - আজকের কাগজ
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
শিরোনাম:
দেশের সব প্রতিষ্ঠান ও অর্থনীতি ফ্যাসিস্ট সরকার ধ্বংস করে গেছে : প্রধানমন্ত্রী ডিএনসিসির সাড়ে ৪ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা বিদেশি শিক্ষার্থী ও সাংবাদিকদের ভিসার মেয়াদ সীমিত করছে ট্রাম্প প্রশাসন খেলাপির জামিনদার হলেও প্রার্থিতা বাতিল করবে ইসি শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই, দেশে ফিরলেই গ্রেপ্তার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ম্যারাডোনাকে জয় উৎস্বর্গ করে মেসি বললেন ‘ফাইনাল হবে সমানে সমান’ কুড়িগ্রামে নিজ ঘরে আগুন দিয়ে অস্ত্র হাতে যুবকের তাণ্ডব বেরোবিতে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস ২০২৬ পালিত ববি হলে শিবিরকর্মীর ওপর মব সৃষ্টি, ছাত্রদল সভাপতিসহ ২০-২৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ খেলাপি ঋণ কমাতে বিশেষ ‘এক্সিট পলিসি’ চালু

দ্বিতীয় দফায় ইরানে হামলা যুক্তরাষ্ট্রের, পাল্টা জবাব আইআরজিসির

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ২৮ জুন, ২০২৬ ৮:১৯ পিএম
শেয়ার করুন

যুক্তরাষ্ট্র ও ইরানের উত্তেজনা আবারও নতুন মাত্রা পেয়েছে। টানা দ্বিতীয় দিনের মতো ইরানে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। হামলার পর কড়া হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাল্টা জবাব দিয়েছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস আইআরজিসি।

হরমুজ প্রণালিকে ঘিরে দুই পক্ষের এই পাল্টাপাল্টি অবস্থানে মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাতের আশঙ্কা বাড়ছে।

দ্বিতীয় দিনের মতো ইরানের বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এবার লক্ষ্যবস্তু ছিল সিরিক, বান্দার-ই-লেঙ্গেহ ও কেশম দ্বীপ। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে, হরমুজ প্রণালির আশপাশে ১০টি ইরানি সামরিক লক্ষ্যবস্তুতে যুদ্ধবিমান দিয়ে হামলা চালানো হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাব হিসেবেই এই হামলা চালানো হয়েছে। ক্ষেপণাস্ত্র ও ড্রোনের গুদাম এবং উপকূলীয় রাডার স্থাপনা লক্ষ্য করে হামলা হয়েছে। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, প্রয়োজন হলে যুক্তরাষ্ট্র সামরিক অভিযান আরও জোরদার করবে।

পাল্টা কঠোর অবস্থান নিয়েছে আইআরজিসিও। তাদের দাবি, কুয়েতের আলি আল সালেম বিমানঘাঁটি এবং বাহরাইনে মার্কিন নৌবহরের ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে। এটি মার্কিন হামলার জবাব।

আইআরজিসি আরও জানিয়েছে, হরমুজ প্রণালিতে নৌ চলাচল নিয়ন্ত্রণের দায়িত্ব তেহরানের হাতেই থাকবে। ভবিষ্যতে কোনো ধরনের আগ্রাসন হলে তার জবাব হবে আরও কঠোর।

এদিকে সম্ভাব্য ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার আশঙ্কায় বাহরাইনে আবারও সতর্কতামূলক সাইরেন বাজছে। কুয়েত জানিয়েছে, ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সম্ভাব্য হুমকি মোকাবিলায় তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে। ফলে মধ্যপ্রাচ্যে নতুন করে বড় ধরনের সংঘাতের শঙ্কা আরও জোরালো হয়েছে।

এই বিভাগের আরো খবর