1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
ধানমন্ডিতে আ.লীগের সমর্থনে মিছিল, গণধোলাইয়ের পর ৩ জনকে পুলিশে সোপর্দ - আজকের কাগজ
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
নিরাপত্তা উদ্বেগে পাকিস্তান যাচ্ছেন না জেডি ভ্যান্স: ট্রাম্প বিগত সময়ের অপরাধ অনুসন্ধানে বিচারিক কমিশন গঠন করা হবে: জবি উপাচার্য কুড়িগ্রামে ৭৬ কেজি গাঁজাসহ আটক ১ চৌদ্দগ্রামে পিআইও’র বিরুদ্ধে নামমাত্র কাজ দেখিয়ে বরাদ্দের অর্থ লুট,অনিয়ম ও দুর্নীতির অভিযোগ কুড়িগ্রামে বাইক চোরচক্র ধরা, ৯ গ্রেপ্তার চার দাবিতে ববি শিক্ষার্থীদের ঢাকা–কুয়াকাটা মহাসড়ক অবরোধ, জনসাধারণের ভোগান্তি রাণীশংকৈলে শাটারিং খুলতে গিয়ে সেফটি ট্যাংকে পড়ে শ্রমিকের মৃত্যু মেরিন ড্রাইভে ভাড়ায় চালিত গাড়িতে আগুন: বেঁচে গেল যাত্রীরা খাল খননের মাধ্যমে কৃষি জমি তিন ফসলিতে রূপান্তর করা হবে: আবুল কালাম এমপি খাল খননে যশোর ও সিলেটে যাচ্ছেন প্রধানমন্ত্রী

ধানমন্ডিতে আ.লীগের সমর্থনে মিছিল, গণধোলাইয়ের পর ৩ জনকে পুলিশে সোপর্দ

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫ ৩:৩৫ পিএম
শেয়ার করুন

রাজধানীর ধানমন্ডির ২৭ নম্বর এলাকায় আওয়ামী লীগের সমর্থনে মিছিল বের করা হলে সেখান থেকে তিনজনকে আটক করে মারধরের পর পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।আজ শুক্রবার সন্ধ্যায় ইফতারির পর মিছিলটি বের করে তারা।

আওয়ামী লীগের সমর্থনে ২০-২৫ জনের একটি দল মিছিল বের করলে তাদের ধাওয়া দেয় স্থানীয়রা। এ সময় তিনজনকে আটক করে তারা মারধরেরপর মোহাম্মদপুর থানা-পুলিশের কাছে হস্তান্তর করেছে।

আটক ব্যক্তিদের মধ্যে যুব মহিলা লীগের কেন্দ্রীয় সদস্য লাবনী (৩৫) রয়েছেন। বাকি দুজনের নাম সিরাজুল (৪৫) ও রাজু (৩০)।

মিছিলটি ‘নাহিদ উজ জামান’ নামের একটি ফেসবুক আইডি থেকে লাইভ করা হয়। মিছিলে অংশ নেওয়া ব্যক্তিরা শেখ হাসিনার ফিরে আসা নিয়ে নানা ধরনের স্লোগান দিচ্ছিলেন।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) জুয়েল রানা আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে আটক ব্যক্তিদের বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে, সে সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *