1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
নওগাঁয় জমি সংক্রান্ত পূর্বের শত্রুতার জেরধরে দুই পক্ষের সংঘর্ষে ৭ জন আহত - আজকের কাগজ
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
এসআরবি বিলের ৮ বিষয়ে বিরোধী দলের ভিন্নমত নুসরাত হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ হামলার ঘটনার পর বাঁধন বললেন, ‘আমি এটার শেষ দেখে ছাড়ব’ আওয়ামী সরকারের রেখে যাওয়া ঋণ পরিশোধে বিএনপি সরকারের রেকর্ড স্ত্রীকে কখনো মেয়ে, কখনো ভাতিজি পরিচয়ে বিয়ে দিতেন স্বামী বিআরটিএ-তে ছদ্মবেশে দুদক, ঘুস নিতে গিয়ে ধরা আনসার সদস্য কুবিতে শিক্ষার্থীদের ক্যারিয়ার গড়তে ‘ক্যারিয়ার মাস্টারক্লাস’ মহিযখাল উচ্চ বিদ্যালয়ে মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে সচেতনতামূলক সভা টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান, ৩ পাইপলাইন ধ্বংস সবুজ বাংলাদেশ বিনির্মাণে চৌদ্দগ্রাম পৌরসভার উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

নওগাঁয় জমি সংক্রান্ত পূর্বের শত্রুতার জেরধরে দুই পক্ষের সংঘর্ষে ৭ জন আহত

উজ্জ্বল কুমার সরকার
  • আপডেট টাইম : সোমবার, ২২ এপ্রিল, ২০২৪ ১২:১০ পিএম
শেয়ার করুন

নওগাঁর মান্দায় পূর্ব শত্রুতার জের ধরে দুই পক্ষের সংঘর্ষে ৭ জন গুরুতর আহত হয়েছে। শনিবার (২০ এপ্রিল) দুপুর সাড়ে ১২ দিকে উপজেলার ভারশোঁ ইউনিয়নের হোসেনপুর গ্রামের সাইফুল ইসলাম(২৭) এর পক্ষের লোকজনের সাথে একই গ্রামের সাইদুর (৫৭) লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন- উজ্জল হোসেন (২৬),মাহাবুর রহমান (৪৮),আনিছ আলি (৪৫),সাইফুল ইসলাম (২৮)গুলছি খাতুন (৫৫) ও ওপর পক্ষের সাইদুর রহমান (৫৭) ও রনি (২৩) মোট ৭ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার ভারশোঁ ইউনিয়নের হোসেনপুর গ্রামের সাইফুল ইসলামসহ তা্র পক্ষের লোকজনের সাথে একই গ্রামের সাইদুর রহমান সাথে দীর্ঘদিন ধরে জমিজমাসহ বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। এসব বিষয় নিয়ে তাদের মধ্যে একাধিক মামলা চলে আসছে। এরই জের ধরে শনিবার দুপুরে আদালত থেকে এক পক্ষের মামলা নোটিশ আসে এ বিষয়টি কেন্দ্র করে সাইফুল ইসলাম পক্ষের উজ্জল হোসেনকে এসময় সাইদুর রহমান তার ছেলে রনি,মশিউর রহমান,সাজেদুরসহ ৭-৮ জন বাড়িতে যেতে বাধা দেন। এ নিয়ে তাদের উভয়ের মধ্যে বাক-বিতণ্ডা হয়। এ বিষয়টি জানতে পেরে সাইদুর রহমানের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র ও লাঠিসোঁটা দিয়ে আঘাত শুরু করে এতে কমপক্ষে ৭ জন গুরুতর আহত হন।

মান্দা থানার ওসি মোজাম্মেল হক কাজী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
নওগাঁ।

এই বিভাগের আরো খবর