1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
নওগাঁয় নির্বাচন থেকে সরে গেলেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক মনিরা শারমিন - আজকের কাগজ
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
শিরোনাম:
মে দিবসে শ্রমিক দলের সমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী সেন্ট মার্টিন নিয়ে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তই বহাল থাকছে সিংগাইরে জমি সংক্রান্ত বিরোধের জেরে লাথির আঘাতে বড় ভাই নিহত! আরেক ভাই গুরুতর আহত-১ কৃষকের ভাগ্য উন্নয়নে নিরলস কাজ করছে সরকার: ডাঃ জাহিদ হোসেন উৎপাদনে ফিরলো বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট টপ অ্যাঙ্গেলে ‘অশালীন ভিডিও’ ধারণ নিয়ে যা বললেন পরীমনি-মিম সরকারি হাসপাতালে ‘রোস্টার ডিউটির’ মাধ্যমে সার্বক্ষণিক সেবা চালু করা প্রয়োজন গাদ্দারি করে বিএনপি টিকে থাকতে পারবে না : মামুনুল হক রাজপথে নামলে সরকারের পতন ঘটাতে বেশি সময় লাগবে না: ইসহাক সরকার ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানাল আমিরাত, বাংলাদেশে কবে?

নওগাঁয় নির্বাচন থেকে সরে গেলেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক মনিরা শারমিন

নওগাঁ জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫ ১০:৪৩ পিএম
শেয়ার করুন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে নিজেকে প্রত্যাহার করেছেন নওগাঁ-৫ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী মনিরা শারমিন।

২৮ ডিসেম্বর রোববার এই ঘোষণা দেন তিনি।ফেসবুক পোস্টে মনিরা শারমিন লিখেছেন,নতুন রাজনৈতিক বন্দোবস্তের আকাঙ্ক্ষায় গড়া দল জাতীয় নাগরিক পার্টি ছিল গণ-অভ্যুত্থান পরবর্তী একমাত্র মধ্যপন্থী রাজনীতির ভরসাস্থল।এই দল থেকে ত্রয়োদশ জাতীয় নির্বাচনে নওগাঁ-৫ আসনে আমি মনোনীত প্রার্থী হয়েছিলাম। তবে মনোনয়নপত্র পাওয়ার আগে আমার জানা ছিল না যে,এই দল জামায়াতের সাথে ৩০টি আসনে সমঝোতা করবে।আমি জানতাম,৩০০ আসনে প্রার্থী দিয়ে এককভাবে নির্বাচনের সিদ্ধান্ত নেয়া হয়েছিল।তিনি আরও উল্লেখ করেন,যেহেতু এখন দলের অবস্থান পরিবর্তন হয়েছে,তাই আমি নিজেকে নির্বাচন থেকে প্রত্যাহার করছি।আমি এনসিপি-র স্বতন্ত্র শক্তিতে বিশ্বাসী।দলের প্রতি আমার দায়বদ্ধতা আমি ভঙ্গ করিনি,কিন্তু এই মুহূর্তে দলের চেয়ে গণ-অভ্যুত্থান ও দেশের মানুষের প্রতি দায়বদ্ধতা আমার কাছে বড় হয়ে দাঁড়িয়েছে।পদত্যাগের বিষয়ে তিনি লিখেছেন, আমি দল থেকে পদত্যাগ করার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিইনি।এনসিপি কারও একার সম্পত্তি নয়। এটি শীর্ষ নেতৃত্বের যতটুকু,তার চেয়ে অনেক বেশি আমার। আজ পর্যন্ত এমন কিছু বলিনি বা করিনি যাতে দল বিতর্কিত হয়।তবে নিজের নৈতিকতা বিসর্জন দিয়ে আমি রাজনীতি করতে চাই না,ক্ষমতায়ও যেতে চাই না।এর আগে গত ১০ ডিসেম্বর নওগাঁর ছয়টি আসনের মধ্যে পাঁচটিতে প্রার্থী ঘোষণার মাধ্যমে আনুষ্ঠানিক নির্বাচনি মাঠে নামে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।ঘোষিত তালিকায় নওগাঁ-৫ (সদর) আসনে দলটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনকে মনোনয়ন দেয়া হয়।

এছাড়া নওগাঁ-১ আসনে দলটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মুখ্য সমন্বয়ক কৈলাশ চন্দ্র রবিদাস, নওগাঁ-২ আসনে দলটির জেলা কমিটির আহ্বায়ক মাহফুজার রহমান চৌধুরী,নওগাঁ-৩ আসনে পরিমল চন্দ্র উরাও, নওগাঁ-৪ আসনে দলটির জেলা কমিটির সদস্য আব্দুল হামিদকে প্রাথমিকভাবে মনোনয়ন দেয়া হয়েছে।এদিকে, নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনে প্রার্থী ঘোষণা স্থগিত রাখা হয়েছে।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *