1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
নওগাঁয় বিয়ের দাবিতে চার সন্তানের জনকের বাড়িতে দুই সন্তানের জননীর অনশন - আজকের কাগজ
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
রাতের আঁধারে ক্ষুধার্ত ব্যক্তিদের পাশে দাঁড়ালেন সানজিদা ইসলাম তুলি এমপি আদ্‌-দ্বীন হাসপাতাল আমার পেছনে কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে: স্বাস্থ্যমন্ত্রী বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নামছে ব্রাজিল বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম কালিয়াকৈরে মাদক বিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার দুই যুবক রাউজানে যুবদল নেতাকে গুলি করে হত্যা ভাইরাল ভিডিও কাণ্ডে কুড়িগ্রামে পদ গেল প্যানেল চেয়ারম্যানের ৭০ শতাংশ মানুষের রায়কে অগ্রাহ্য করে কোনো সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারে না গাড়ি থামিয়ে গুলি করে ৭ মাসের শিশুকে হত্যা, বিচার দাবি পরিবারের ইরানে ১৩৯ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির সাজা মওকুফ করলেন মোজতবা খামেনি

নওগাঁয় বিয়ের দাবিতে চার সন্তানের জনকের বাড়িতে দুই সন্তানের জননীর অনশন

নওগাঁ জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ জুন, ২০২৬ ৯:২৭ পিএম
শেয়ার করুন

নওগাঁর বদলগাছীতে বিয়ের দাবিতে ৪ সন্তানের জনকের বাড়িতে অনশনে বসেছেন দুই সন্তানের জননী। দাবি না মানলে আত্মহত্যা ঘোষণা।
৩১ মে রোববার রাত থেকে ২ জুন মঙ্গলবার বিকেল পর্যন্ত উপজেলার চকমথুর গ্রামে প্রেমিক ইউসুফ আলীর(৫৫) বাড়িতে অবস্থান করছেন তিনি। ঘটনার পর থেকেই প্রেমিক ইউসুফ আলী আত্মগোপনে রয়েছেন।
ইউসুফ আলী ওই গ্রামের মোঃ দিলবর হাজীর ছেলে এবং ভুক্তভোগী একই গ্রামের মোঃ আফাজ আলীর মেয়ে আকলিমা পারভীন (৩৮)।
জানা গেছে, গৃহবধূর স্বামী দিনমজুরের কাজ করেন। গত কয়েক বছর ধরে ইউসুফ আলীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ওই গৃহবধূর। এ সময় তাদের মধ্যে একাধিকবার শারীরিক সম্পর্ক হয়। সম্পর্ক গড়ে ওঠে বিয়ের প্রতিশ্রুতি পর্যন্ত। এক মাসের অন্তঃসত্ত্বা এই গৃহবধু। পরবর্তীতে বিষয়টি জানাজানি হলে ওই গৃহবধূর স্বামী তাকে গ্রহণ করতে অস্বীকার করেন। কোনো উপায় না পেয়েই ইউসুফ আলীর বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে অনশন শুরু করেন।
স্থানীয়রা জানান, রোববার রাত ৮টার দিকে ইউসুফ আলীর বাড়িতে বিয়ের দাবীতে এই নারী প্রবেশ করার চেষ্টা করেন। এসময় ইউসুফ আলীর প্রথম স্ত্রীর সঙ্গে তার বাক-বিতণ্ডার এক পর্যায়ে ভুগভোগী নারীকে মারধর করেন। ওই সময় ইউসুফ আলী সেখান থেকে কৌশলে পালিয়ে যায়।অনশনরত ওই গৃহবধূ জানান, ইউসুফ তাকে বিয়ের আশ্বাসে ব্যবহার করেছেন। এখন তাকে গ্রহণ না করলে তার আর যাওয়ার কোনো জায়গা নেই। দাবি আদায় না হলে তিনি ইউসুফ আলীর বাড়িতেই আত্মহত্যা করবেন বলেও হুমকি দেন।
এদিকে ঘটনার পর থেকে ইউসুফ আলী পলাতক থাকায় তার পরিবারের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।বদলগাছী থানার ওসি মোঃ রুহুল আমিন জানান,ভুক্তভোগীর পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি,তবে অভিযোগ পেলে আইনি নেওয়া হবে।

এই বিভাগের আরো খবর