1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
নওগাঁ সড়ক দুর্ঘটনায় এনজিও কর্মী নিহত - আজকের কাগজ
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
কুমিল্লা’য় ১ হাজার ৪শত ৫৮ জন কৃষক পাচ্ছে কৃষক কার্ড : কৃষি মন্ত্রী গণভোটের রায় বাস্তবায়নে জামায়াতসহ ১১ দলের ১৫ দিনের কর্মসূচি জাতীয় ঐক্যই সমৃদ্ধ বাংলাদেশের চাবিকাঠি: প্রধানমন্ত্রী মার্কিন অবরোধে হরমুজ থেকে ফিরে গেল ১০ জাহাজ খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু টেকনাফে নৌবাহিনীর অভিযানে ৭২ হাজার ইয়াবা জব্দ, আটক ২ ৩ লক্ষ শিশুকে হাম-রুবেলার টিকা দিবে চসিক: মেয়র ডা. শাহাদাত নারী উদ্যোক্তা প্রমির হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে চৌদ্দগ্রামে মানববন্ধন সাপাহারে সরকারি রাস্তা দখল করে আড়ৎ নির্মাণ, গ্রামবাসীর লিখিত অভিযোগ

নওগাঁ সড়ক দুর্ঘটনায় এনজিও কর্মী নিহত

নওগাঁ প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ৪ মে, ২০২৪ ১২:৩৫ পিএম
শেয়ার করুন

নওগাঁর আত্রাইয়ে সড়ক দুর্ঘটনায় সিএনজির যাত্রী সঞ্জয় কুমার (২৬) নামে এক এনজিও কর্মী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। শনিবার (৪ মে) সকাল ৮টার দিকে উপজেলার সাহাগোলা-শিমুলিয়া রাস্তার রেলক্রসিংয়ে এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত সঞ্জয় আত্রাইয়ের আইডিএফ এনজিওতে ফিল্ড অফিসার হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি রাজশাহী বাঘা এলাকায় বলে জানা গেছে। নিহত সঞ্জয় কুমারের সহকর্মী শামীম জানান- সঞ্জয় কুমার আইডিএফ এনজিও’র আত্রাই শাখায় ফিল্ড অফিসার হিসেবে কাজ করতেন। সকালে বাড়ি থেকে সিএনজি চালিত অটোরিকশায় করে অফিসে যাচ্ছিলেন। এসময় ওভারটেক করার সময় একই দিক থেকে আসা ইট ভাঙ্গার ট্রলি সিএনজিটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যায়। আহত হয় আরো কয়েকজন।

আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) জহুরুল ইসলাম নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন- খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধারের করে পুলিশ হেফাজতে নেওয়া হচ্ছে। নিহতের পরিবারকে জানানোর চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।
নওগাঁ।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *