1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
নিউ লন্ডন প্যালেসে পুলিশের অভিযানে ৫ দেহব্যবসায়ী গ্রেফতার  - আজকের কাগজ
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
নিরাপত্তা উদ্বেগে পাকিস্তান যাচ্ছেন না জেডি ভ্যান্স: ট্রাম্প বিগত সময়ের অপরাধ অনুসন্ধানে বিচারিক কমিশন গঠন করা হবে: জবি উপাচার্য কুড়িগ্রামে ৭৬ কেজি গাঁজাসহ আটক ১ চৌদ্দগ্রামে পিআইও’র বিরুদ্ধে নামমাত্র কাজ দেখিয়ে বরাদ্দের অর্থ লুট,অনিয়ম ও দুর্নীতির অভিযোগ কুড়িগ্রামে বাইক চোরচক্র ধরা, ৯ গ্রেপ্তার চার দাবিতে ববি শিক্ষার্থীদের ঢাকা–কুয়াকাটা মহাসড়ক অবরোধ, জনসাধারণের ভোগান্তি রাণীশংকৈলে শাটারিং খুলতে গিয়ে সেফটি ট্যাংকে পড়ে শ্রমিকের মৃত্যু মেরিন ড্রাইভে ভাড়ায় চালিত গাড়িতে আগুন: বেঁচে গেল যাত্রীরা খাল খননের মাধ্যমে কৃষি জমি তিন ফসলিতে রূপান্তর করা হবে: আবুল কালাম এমপি খাল খননে যশোর ও সিলেটে যাচ্ছেন প্রধানমন্ত্রী

নিউ লন্ডন প্যালেসে পুলিশের অভিযানে ৫ দেহব্যবসায়ী গ্রেফতার 

এস এম রাসেল
  • আপডেট টাইম : শনিবার, ১১ মে, ২০২৪ ৪:৩২ পিএম
শেয়ার করুন

রাজধানীর বিভিন্ন আবাসিক হোটেল গুলোতে দীর্ঘদিন ধরে চলছে দেহব্যবসা সহ নানা অসামাজিক কার্যকলাপ। এসব অনৈতিক কর্মকান্ড তারা চালিয়ে যাচ্ছে প্রশাসনের নাকের ডগায়। যদিও প্রশাসন এ সকল হোটেল গুলোতে মাঝে মধ্যে অভিযান পরিচালনা করে। তার পরেও সুযোগ বুঝে তারা ঠিকই আবার সেই অনৈতিক ব্যবসা শুরু করে ! তারি ধারাবাহিকতায় রাজধানী মিরপুর শাহআলী থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে আবাসিক হোটেল নিউ লন্ডন প্যালেসে অভিযান পরিচালনা করে। এ সময় দেহ ব্যবসার ও অনৈতিক কর্মকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগে পাঁচজন নারীকে গ্রেফতার করে পুলিশ।

গতকাল শুক্রবার ১০ মে রাত দশটার দিকে রবিউল প্লাজার নবম তলায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেয় শাহআলী থানার সাব-ইন্সপেক্টর (এসআই) ফারুক হোসেন। গ্রেফতার কৃতরা হলেন, আফরিন (৩০) রিয়া মনি (২২) মোসাঃ তমা ইসলাম (৩৪) মোসাঃ তানিস আক্তার (২৪) মোছাঃ রুমা আক্তার (৩২)। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে হোটেল থেকে পালিয়ে যায় স্টাফ কর্মচারী ও মালিক মারুফ হায়দার।

জানা গেছে, দীর্ঘদিন যাবৎ নিউ লন্ডন প্যালেস (আবাসিক) হোটেলে নারী দিয়ে দেহব্যবসা, নিরাপদে মাদক সেবন, মাদক বেচাকিনাসহ নানা অনৈতিক কর্মকান্ড চলে আসছিল। অভিযোগ রয়েছে হোটেলটিতে স্কুল-কলেজ পড়ুয়া মেয়েসহ মডেলখ্যাত তারকাদের দিয়ে দেহ ব্যবসা চালানো হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, সন্ধ্যা ঘনিয়ে রাত নামলেই হোটেলের বিভিন্ন কামরায় বসে মাদকের আসর। হোটেল স্টাফদের সিন্ডিকেটের মাধ্যমে মরণ নেশা ইয়াবা, মদ, ফেন্সিডিল সাপ্লাই করা হয়ে থাকে। রাতভর মদ, ইয়াবা, গাঁজা সেবন ও নারীসঙ্গ দিয়েই রঙ্গলীলায় মেতে থাকে আবাসিক হোটেলের রুম গুলেতে। এই সংবাদের ভিত্তিতেই গতকাল শুক্রবার শাহ আলী থানার ওসি অপারেশন ইন্সপেক্টর হাবিবুর রহমানের দিক নির্দেশনায় এই অভিযান পরিচালনা করা হয়। এর আগেও লন্ডন প্যালেস (আবাসিক) হোটেলের অনৈতিক কর্মকান্ড নিয়ে বিভিন্ন সময় গণমাধ্যমের সংবাদ প্রকাশিত হয়। এর কারণে পুলিশের এই অভিযান পরিচালনা করা হয়েছে বলে ধারণা করা যাচ্ছে।

অভিযোগ উঠেছে হোটেল লন্ডন প্যালেস (আবাসিক) নিয়ম নীতির কোন তোয়াক্কা করে না বরং তাদের ইচ্ছা মত পরিচালনা করছে। হোটেলটিতে ২৪ ঘন্টায় ব্যক্তিগত কোনো তথ্য ছাড়াই বুকিং দেয়া হয়। কস্টমারদের চাহিদা মত অনৈতিক কর্মকান্ডের জন্য বিভিন্ন বয়সের নারী সরবরাহ করে থাকেন হোটেলে কর্মরত স্টাফরা। সরেজমিনে ঘুরে দেখা যায়, মিরপুরে ব্যাঙের ছাতার মত একের পর এক গজিয়ে উঠা আবাসিক হোটেল গুলোর অধিকাংশ চলে নারী দিয়ে অনৈতিক কর্মকান্তুসহ মাদক বেচাকেনা। এ সকল আবাসিক হোটেলে অনৈতিক কর্মকান্ডে মধ্যে শীর্ষে রয়েছে, হোটেল আল মামুন, হোটেল হোয়াইট ব্রিজ, হোটেল বাগদাদ এবং নিউ লন্ডন প্যালেস। এদের মূলহোতা হিসেবে ভূমিকায় রয়েছে হোটেল আল মামুনের মালিক মামুন এবং হোটেল হোয়াইট ব্রিজ ও নিউ লন্ডন প্যালেসের মালিক মারুফ।

এ বিষয়ে শাহ আলী থানার অফিসার ইনচার্জ মওদুদ  হাওলাদারের কাছে জানতে চাইলে তিনি “আজকের কাগজকে” বলেন, আবাসিক হোটেল গুলোতে অনৈতিক কর্মকান্ডের বিরুদ্ধে নিয়মিত আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। এই অনৈতিক কর্মকাণ্ডের সাথে যারা জড়িত তাদেরও গ্রেফতার করা হবে বলে জানান তিনি।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *