1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
‘পতনের মুখে’ পড়ে হরমুজ খুলতে চায় ইরান : ট্রাম্প - আজকের কাগজ
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর একটি সিদ্ধান্তেই রক্ষা পেল ৩ হাজারেরও বেশি গাছ পরীক্ষায় অসদুপায় অবলম্বন: ২বছরের জন্য বহিষ্কার পাঁচ রুয়েট শিক্ষার্থী অনলাইন জুয়া ও মাদকের টাকা জোগাতে দাদিকে হত্যা: নাতিসহ গ্রেফতার ৩ দিনাজপুরের র‍্যাবের অভিযানে ৩২৭ কেজি বেলে পাথর জব্দ গ্রেপ্তার ২ ক্যান্সারে মৃত্যু-জীবনের দ্বারপ্রান্তে ফাহিম সারজিসের অস্ত্রোপচারের সিদ্ধান্ত চিকিৎসকের ভারতীয় ভিসা-সংক্রান্ত বিষয়ে দ্রুতই ইতিবাচক পরিবর্তন আসবে : পররাষ্ট্রমন্ত্রী ফজলুরকে জামায়াত আমির উনি গুরুতর অপরাধ করেছেন ‘পতনের মুখে’ পড়ে হরমুজ খুলতে চায় ইরান : ট্রাম্প পুলিশে নতুন করে সাড়ে ১৪ হাজার পদ সৃষ্টি হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

‘পতনের মুখে’ পড়ে হরমুজ খুলতে চায় ইরান : ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬ ৮:২৬ পিএম
শেয়ার করুন

ইরান ‘পতনের মুখে’ পড়েছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, এ অবস্থায় তারা (ইরান) গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি খুলে দিতে চায়।

সংবাদ মাধ্যম সিএনএন বলছে, মঙ্গলবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

সেখানে ট্রাম্প লেখেন, ইরান আমাদের জানিয়েছে যে তারা ‘পতনের মুখে’ রয়েছে।

তেহরান হরমুজ প্রণালি খুলে দিতে চায়, কারণ তারা তাদের ‘নেতৃত্ব গুছিয়ে’ নেওয়ার চেষ্টা করছে।
ইরান শেষ পর্যন্ত তাদের নেতৃত্ব সংকট সমাধান করতে পারবে বলেও বিশ্বাস করেন ট্রাম্প।

এর আগে ইরানের সর্বশেষ প্রস্তাব গ্রহণ করার সম্ভাবনা কম বলে জানান ট্রাম্প। তিনি জানান, তেহরান এমন একটি পরিকল্পনা দেয়, যেখানে হরমুজ প্রণালি পুনরায় চালু করার কথা বলা হলেও তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা পরবর্তী পর্যায়ে করার প্রস্তাব রাখা হয়।

তবে ট্রাম্পের এই দাবির বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

হরমুজ প্রণালিকে ঘিরে উত্তেজনা ও পাল্টাপাল্টি বক্তব্য বৈশ্বিক জ্বালানি বাজার এবং মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিতে অনিশ্চয়তা আরো বাড়াতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *