1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান - আজকের কাগজ
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
নওগাঁয় চার হাজার ট্যাপেন্টাডল উদ্ধার,পাঁচ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী আটক সালমান মুক্তাদির ইস্যুতে মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার দখলবাজি-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি দফায় দফায় হামলা, ধ্বংসস্তূপ থেকে যেভাবে বেঁচে ফিরলেন মোজতবা খামেনি হাফপ্যান্ট পরায় অ্যাথলেট প্রশিক্ষককে মেট্রোস্টেশনে হেনস্তার অভিযোগ পুলিশের বিরুদ্ধে পুলিশের নিষ্ক্রিয়তা ও দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ : বিপ্লব কুমারের সম্পদ বিবরণী দাখিলের আদেশ আওয়ামী লীগের স্টাইলে বক্তব্য দিচ্ছে বিরোধী দল : মুক্তিযুদ্ধমন্ত্রী সংবিধানে ফিরছে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা’; জানুয়ারিতে সংশোধন বিল, পাস হলেই গণভোট চরফ্যাশনে ব্যবসায়ীর গলা ও পেট কাটা মরদেহ উদ্ধার, সন্দেহভাজন নারীকে পিটিয়ে গুরুতর আহত, ঘরে বিক্ষুব্ধ জনতার আগুন

পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ২৫ জুলাই, ২০২৬ ৮:৫৭ পিএম
শেয়ার করুন

ককরোচ জনতা পার্টির (সিজেপি) টানা আন্দোলনের মুখে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান। নিট (NEET) পরীক্ষার প্রশ্নফাঁস ও শিক্ষাক্ষেত্রে দুর্নীতির অভিযোগে তার পদত্যাগের দাবিতে কয়েকদিন ধরে আন্দোলন চালিয়ে আসছিল সিজেপি।

শনিবার সরকারের সঙ্গে সিজেপির তৃতীয় দফা বৈঠক হওয়ার কথা থাকলেও তার আগেই পদত্যাগের ঘোষণা দেন ধর্মেন্দ্র প্রধান। আন্দোলনকারীরা শুরু থেকেই জানিয়ে আসছিলেন, শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া তারা আন্দোলন প্রত্যাহার করবেন না।

নিজের পদত্যাগের ঘোষণা দিয়ে শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ধর্মেন্দ্র প্রধান গত ১০ দিনের ঘটনাপ্রবাহে দুঃখ প্রকাশ করেন। তবে তিনি পদত্যাগের বিষয়ে বিস্তারিত কোনো মন্তব্য করেননি।

এর আগে সিজেপি প্রতিনিধিদের সঙ্গে সরকারের দুই দফা বৈঠক হলেও কোনো সমাধান হয়নি। আন্দোলনকারীরা তাদের দাবিতে অনড় থাকায় শনিবার বিকেলে তৃতীয় দফার আলোচনার কথা ছিল। তার আগেই শিক্ষামন্ত্রীর পদত্যাগের ঘোষণা আসে।

শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর আন্দোলনের পরবর্তী কর্মসূচি বা সরকারের নতুন সিদ্ধান্ত সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

এই বিভাগের আরো খবর