1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ব্রিটিশ পাসপোর্ট ত্যাগ ও নিয়োগ নিয়ে যা বললেন আইনমন্ত্রী - আজকের কাগজ
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
চেয়ার বা সোফার পেছনে জাতীয় পতাকা ব্যবহার বন্ধে হাইকোর্টের নির্দেশ সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার ঢাকা ওয়াসার এমডিসহ শীর্ষ ৪ পদে রদবদল চীনের জে-১০সিই যুদ্ধবিমান কিনবে বাংলাদেশ, প্রস্তুত খসড়া চুক্তিপত্র ৪৮তম বিশেষ বিসিএসে আরও ১৮৪ জনকে নিয়োগ পুলিশের ঊধ্বর্তন ১৭ কর্মকর্তাকে বদলি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ব্রিটিশ পাসপোর্ট ত্যাগ ও নিয়োগ নিয়ে যা বললেন আইনমন্ত্রী কালিয়াকৈরে ১০৫০ পিচ ইয়াবা সহ তিনজন মাদক ব্যবসায়ী গ্রেফতার খালেদা জিয়া’র গাড়িবহরে হামলায় শ্রমিক লীগ সভাপতি’র কাশেমের ৫ দিনের রিমান্ড রিফুজি জীবন ছেড়ে স্বদেশ ফেরার আকুতি-রোহিঙ্গাদের

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ব্রিটিশ পাসপোর্ট ত্যাগ ও নিয়োগ নিয়ে যা বললেন আইনমন্ত্রী

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬ ৮:৫২ পিএম
শেয়ার করুন

সংবিধানের সব নিয়মকানুন মেনেই হুমায়ুন কবিরকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি আরও জানান, সরকারের অংশ হিসেবে দায়িত্ব নেওয়ার আগেই হুমায়ুন কবির তার ব্রিটিশ পাসপোর্ট ত্যাগ করেছেন।

মঙ্গলবার (২৫ আগস্ট) সচিবালয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এসব কথা বলেন।

নারী ও শিশুদের বিনামূল্যে আইনগত সহায়তা নিশ্চিত করার লক্ষ্যে সমাজকল্যাণ মন্ত্রণালয়, নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয়ের মধ্যে এক ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক সইয়ের জন্য এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

হুমায়ুন কবিরের নিয়োগ নিয়ে তৈরি হওয়া বিভিন্ন আলোচনার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে আইনমন্ত্রী বলেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিয়োগের ক্ষেত্রে কোনো সংবিধান লঙ্ঘন হয়নি। তিনি সম্পূর্ণ সংবিধানসম্মতভাবেই এই পদে এসেছেন এবং আগেই তার ব্রিটিশ পাসপোর্ট সারেন্ডার করেছেন।

অনুষ্ঠানে মানবাধিকার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির বর্তমান চিত্র তুলে ধরে মন্ত্রীর দাবি, বর্তমান সরকারের মেয়াদে দেশে কোনো ‘গুম’-এর ঘটনা ঘটেনি। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা পুলিশ বাদি হয়ে কোনো ধরনের রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা দায়ের করেনি বলেও তিনি মন্তব্য করেন।

বাগেরহাটে কোস্টগার্ডের হাতে এক ব্যক্তি গুম হওয়ার সাম্প্রতিক অভিযোগের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, অভিযোগটি গুরুত্বের সঙ্গে নেওয়া হয়েছে এবং এ বিষয়ে সঠিক তদন্ত পরিচালনা করা হবে। একই সঙ্গে ভুক্তভোগী পরিবার যাতে ন্যায়বিচার পায়, সে জন্য সরকারের পক্ষ থেকে বিনামূল্যে প্রয়োজনীয় আইনি সহায়তা দেওয়া হবে বলে তিনি প্রতিশ্রুতি দেন।

এই বিভাগের আরো খবর