1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
পাকিস্তানের বিপক্ষে লিটন খেলতে পারবেন কিনা? - আজকের কাগজ
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
শিরোনাম:
ছাত্র-জনতার আন্দোলনে উত্তাল আলবেনিয়া, পদত্যাগে নারাজ প্রধানমন্ত্রী নিষেধাজ্ঞা প্রত্যাহার, ভ্রমণের জন্য উন্মুক্ত সাজেক আসামি ‘ছিনিয়ে নিতে’ ফাঁড়িতে হামলা, দুই পুলিশ সদস্য আহত সাবেক এসবি প্রধান মনিরুল ও তার পরিবারের ৮৩ ব্যাংক হিসাব ফ্রিজ ডেঙ্গু আক্রান্ত হয়ে ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৩ যুব উন্নয়ন পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় গ্রেপ্তার ৫ বিদ্যুৎ খাতে অর্থায়ন বাড়াতে চীনা ব্যাংকের প্রতি আহ্বান জ্বালানিমন্ত্রীর ককরোচ পার্টির পক্ষে রায় দিল্লি হাইকোর্টের সংসদ প্রাঙ্গণ পরিদর্শন প্রধানমন্ত্রীর, দিলেন যেসব নির্দেশনা কর্ণফুলি শিকলবাহা খাল থেকে নারীর বস্তাবন্দি মরদেহ উদ্ধারের ঘটনায় স্বামীসহ গ্রেপ্তার ২

পাকিস্তানের বিপক্ষে লিটন খেলতে পারবেন কিনা?

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২ ১:৫৮ পিএম
শেয়ার করুন

শুক্রবার জাতীয় দলের অনুশীলনে অ্যাডিলেইডে দেখা যায়নি লিটন কুমার দাসকে। ভারতের বিপক্ষে ম্যাচে রান নিতে গিয়ে পা পিছলে পড়ে গিয়েছিলেন এই ব্যাটার। তাতে ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পান তিনি।

যদিও দলের পক্ষ থেকে বলা হচ্ছে, লিটনের সমস্যা অতোটা গুরুতর না।

জানা গেছে, লিটন চোটের জায়গায় ব্যথা অনুভব করেছেন। সে জন্যই সতর্কতামূলক ব্যবস্থা তাকে আজ অনুশীলনে না এনে বিশ্রাম দেওয়া হয়েছে। তবে প্রাথমিক পর্যবেক্ষণে তাঁর সমস্যা গুরুতর কিছু মনে হয়নি।

বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেছেন, ‘এটাকে ঠিক ইনজুরি বলা যাবে না। ও হ্যামস্ট্রিংয়ে একটু ব্যথা অনুভব করছে। হাঁটাচলায় সমস্যা হচ্ছে না। আশা করি পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগেই ঠিক হয়ে যাবে।’

তারপরও সবশেষ পর্যবেক্ষণের পরেই জানা যাবে লিটন পাকিস্তানের বিপক্ষে খেলতে পারবেন কিনা।

এই বিভাগের আরো খবর